Friday, June 26, 2026

বিচার চেয়ে প্রতিবাদ কর্মসূচিতে সামিল মৃতার বাবা-মা, তুললেন একাধিক প্রশ্ন

Date:

Share post:

বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে আর জি করের তরুণী চিকিৎসক-পড়ুয়ার ধর্ষণ-খুনের মামলার শুনানি হওয়ার কথা ছিল। তার আগে বুধবার রাতে নটা থেকে দশটা পর্যন্ত সারা রাজ্যে আলো নিভিয়ে প্রদীপ, মোমবাতি বা মশাল জ্বালিয়ে প্রতিবাদের আহ্বান জানান জুনিয়র ডাক্তাররা। সেই আন্দোলনে সামিল হন মৃতার বাবা-মা, কাকিমা। আর জি কর হাসপাতালের সামনে সেই প্রতিবাদ সভা থেকে একাধিক প্রশ্ন তুললেন তাঁরা। একই সঙ্গে তাঁদের আশা, হয়তো সিবিআই তদন্তের এইসব প্রশ্নের উত্তর তাঁরা পাবেন।

নির্যাতিতার বাবার প্রশ্ন-
• কেন ময়নাতদন্তে দেরি হল?
• ময়নাতদন্তের আগে কেন বলা হল আত্মহত্যা করেছে?
• কেন অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু হল?
• বিনামূল্যে কারা মেয়ের দাহর ব্যবস্থা করল?

মর্মাহত বাবার আক্ষেপ, “মেয়ে জানল, বাপি এই টাকাটাও দিতে পারল না!”

পুলিশের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ করেছেন নির্যাতিতার বাবা। তাঁর অভিযোগ, পুলিশের পক্ষ থেকে তাঁদের টাকার প্রস্তাব দেওয়া হয়। মেয়ের দেহ যখন ঘরে তখন ডিসি নর্থ অভিষেক গুপ্তা তাঁকে টাকা দেওয়ার চেষ্টা করেন! কিন্তু তিনি সেই টাকা নেননি। যদিও সেই টাকা সরকারি তরফের আর্থিক সাহায্যের টাকা কি না তা স্পষ্ট করে করেনি নির্যাতিতার পরিবার। ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়ের বিরুদ্ধেও মিথ্যা কথা বলার অভিযোগ করেছেন নির্যাতিতার বাবার।

নির্যাতিতার কাকিমা জানান, “ওইদিন সকাল ১০ টা ৫৫ মিনিট নাগাদ খবর পাই। ঘণ্টাখানেকের মধ্যে গাড়ি নিয়ে আমরা আসি। চারজন একসঙ্গে এসেছিলাম। দেহ দাহ না হওয়া পর্যন্ত পুলিশ ঘিরে রেখেছিল আমাদের।”

আরও পড়ুন- দায়িত্ব নিয়েই সচিব-ডিএমদের সঙ্গে বৈঠক নতুন মুখ্যসচিবের

 

Related articles

দীর্ঘ বিরতির পরে ফের বাংলা ছবির প্রযোজনায় অনুপম, মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

বাংলা চলচ্চিত্রে নতুন বিনিয়োগের বার্তা নিয়ে দীর্ঘ বিরতির পর কলকাতায় (Kolkata) এলেন অভিনেতা ও প্রয়োজক অনুপম খের (Producer...

FIFA World Cup: জার্মানিকে হারাতেই ইকুয়েডরে জাতীয় ছুটি ঘোষণা, মদ্যপ থেকে নায়ক গঞ্জালো

বিশ্বকাপে(FIFA World Cup) পিছিয়ে থেকেও জার্মানিকে ২-১ গোলে হারালো ইকুয়েডর(Ecuador), সেইসঙ্গে ২০ বছর পর বিশ্বকাপের নকআউটে উঠল ইকুয়েডর(Ecuador)।শুরুতে...

কুণালের আর্জির ২৪ ঘণ্টার মধ্যেই অ্যাকশন! শ্রমিকদের বিনামূল্য খাবারের ব্যবস্থা মুখ্যমন্ত্রীর

আগের দিন বিধানসভার করিডরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)কাছে আর্জি তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের (Kunal Ghosh)। আর পরেরদিন...

কেতন খুনে নয়া মোড়! নিজেকে নির্দোষ প্রমাণে মরিয়া সিয়া

পুনের রিয়েল এস্টেট ব্যবসায়ী কেতন আগরওয়াল (২৫) খুনে বিস্ফোরক মোড়! পুলিশের সামনে নিজেকে নির্দোষ প্রমাণ করতে মরিয়া হয়ে...