Monday, April 6, 2026

তৈরি হচ্ছে নিম্নচাপ, হাওয়া বদলের বড় ইঙ্গিত আবহাওয়া দফতরের

Date:

Share post:

বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ। হাওয়া অফিসের (Weather Department) খবর অনুযায়ী অন্ধ্রপ্রদেশ উপকূলের ঘূর্ণাবর্ত মধ্য ও উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপের আকার নিচ্ছে। এর প্রভাবে শুক্রবার থেকে আবহাওয়া বদলাবে। শনি- রবিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের উপকূল-সহ সংলগ্ন জেলাগুলিতে। এখনও পর্যন্ত কোনও সতর্কবার্তা দেওয়া হয়নি। নিম্নচাপ তার উৎপত্তিস্থল থেকে অন্ধ্র-ওড়িশা উপকূল কাছে। একটি বেসরকারি আবহাওয়া সংস্থা সূত্রে খবর, নিম্নচাপটি উত্তর বঙ্গোপসাগরের দিকে সরছে। পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূল বরাবর বঙ্গোপসাগরের উপর দিয়ে আগামী সপ্তাহেও এটি অগ্রসর হবে। তার নিম্নচাপটি স্থলভূমিতে ঢুকবে। কবে ও কোন জায়গা দিয়ে নিম্নচাপটি স্থলভূমি অতিক্রম করবে সেই ব্যাপারে কোনও আপডেট নেই।

ভ্যাপসা গরমের মাঝেই দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। কলকাতায় আজ, বৃহস্পতিবার সকালে রোদ ঝলমলে পরিষ্কার আকাশ। চড়া রোদ ও সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। এদিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গে আজ বিক্ষিপ্ত বৃষ্টি হবে। দার্জিলিং ও জলপাইগুড়িতে শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে।


Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...