Monday, March 16, 2026

বিজেপি জোটসঙ্গীর কুকীর্তি! মহিলাকে হোটেলে ডেকে যৌন হেনস্থা

Date:

Share post:

এ যেন একে রামে রক্ষে নেই, সুগ্রীব দোসর। বিজেপি শাসিত রাজ্যগুলিতে যেভাবে মহিলাদের উপর পথে ঘাটে যৌন নির্যাতনের ঘটনা ‘স্বাভাবিক’ নিয়ম হয়ে দাঁড়িয়েছে, তেমনই এবার জোট সঙ্গীদের ক্ষেত্রেও। তৃতীয়বার মোদিকে প্রধানমন্ত্রিত্বে বসানোর কারিগর টিডিপি নেতাদের চরিত্র প্রকাশ্যে আসতেই বিধায়ককে সাসপেন্ড করতে বাধ্য হল দল। পরিবারের সদস্যদের খুনের হুমকি দিয়ে একাধিকবার মহিলাকে হোটেলের রুমে ডেকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। সেই যৌননিগ্রহের ভিডিও ফাঁস হতেই সাসপেন্ড করা হল অভিযুক্ত অন্ধ্রপ্রদেশের শাসকদল তেলুগু দেশম পার্টির বিধায়ক কোনেটি আদিমুলমকে।

টিডিপি বিধায়ক সম্প্রতি মহিলাকে হোটেলে ডেকে যৌননিগ্রহ করেন। সেইসময় মহিলা গোপন ক্যামেরায় গোটা ঘটনার ভিডিও করেন এবং তা ফাঁস করে দেন। এরপর সংবাদমাধ্যমের কাছে মহিলা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে তাঁকে যৌনহেনস্থা করছিলেন ওই বিধায়ক। প্রতিদিন রাতে ফোনে তাঁকে ঘৃণ্য মেসেজ পাঠাতেন। প্রায়শই হোটেলে ডেকে পরিবারের সদস্যদের খুনের হুমকি দিয়ে ধর্ষণ করতেন। এই ঘটনা প্রকাশ্যে আসতেই বিপাকে পড়ে বিজেপির বন্ধু-দল টিডিপি।

পরিবারের সদস্যদের খুনের হুমকি দিয়ে একাধিকবার মহিলাকে হোটেলের রুমে ডেকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। সেই যৌননিগ্রহের ভিডিও ফাঁস হতেই সাসপেন্ড করা হল অভিযুক্ত অন্ধ্রপ্রদেশের শাসকদল তেলুগু দেশম পার্টির বিধায়ক কোনেটি আদিমুলমকে। অভিযুক্ত বিধায়ককে দল থেকে সাসপেন্ড করেন রাজ্য সভাপতি।

নির্যাতিতার কথায়, দলীয় কাজের সূত্রে মোবাইল নম্বর জোগাড় করে ভয় প্রদর্শন ও হেনস্থার শুরু। নানা অছিলায় হোটেলে ডেকে একাধিকবার ধর্ষণ করা হয়। ঘটনার কথা ফাঁস করলে ওই মহিলার পরিবারের সদস্যদের খুন করা হবে বলেও হুমকি দেন আদিমূলম। এই বিষয়টি খোদ মুখ্যমন্ত্রীর পুত্রের কাছে অভিযোগ জানিয়েছিলেন নির্যাতিতা। চন্দ্রবাবু নায়ডুর পুত্র নারা লোকেশকে চিঠি লিখে পুরো ঘটনার কথা জানান তিনি। কিন্তু তার পরেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। ভিডিও ফাঁস হতেই দল বাধ্য হল সাসপেন্ড করতে। উল্লেখ্য, তিরুপতি জেলার সত্যভেদু বিধানসভা আসন থেকে দু’বারের জয়ী বিধায়ক এই আদিমুলম। রায়লসীমার প্রভাবশালী নেতা তিনি।

spot_img

Related articles

বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রস্তুত, মঙ্গলেই ঘোষণার পথে তৃণমূল

২৮ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের পরে যে কোনও সময়ে রাজ্যে নির্বাচন ঘোষণা হতে পারে, এমনটা প্রস্তুতি নিচ্ছিল...

জ্বালানি গ্যাস নিয়ে কেন্দ্রের হঠকারিতা: সোমে পথে মমতা-অভিষেক

মোদি সরকারের ভ্রান্ত বিদেশ নীতির জেরে গোটা দেশে সংকটে সাধারণ মানুষ। লকডাউন থেকে এসআইআর, এবার গ্যাসের সংকটেও যেখানে...

নির্বাচনী আচরণবিধি লাগু হতেই বদল রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব

নির্বাচনী আচরণবিধি লাগু হতেই রাজ্যে একের পর এক মনের মত আধিকারিক পদে বদল করতে শুরু করে দিল নির্বাচন...

আচরণবিধি লাগু হতেই কমিশনের কড়া নজর, বদলি ও উন্নয়ন তহবিলে নিয়ন্ত্রণ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই রাজ্যে কার্যকর হয়েছে আদর্শ আচরণবিধি। সেই পরিপ্রেক্ষিতে প্রশাসনিক কাজকর্ম, আধিকারিকদের বদলি এবং উন্নয়নমূলক...