Monday, May 25, 2026

ডি মারিয়াকে বিদায়ী সংবর্ধনা আর্জেন্তিনার, আবেগঘন বার্তা মেসির

Date:

Share post:

রঙিন বিদায় জানান হল আর্জেন্তিনার তারকা ফুটবলার অ্যাঞ্জেল ডি মারিয়াকে। গতকাল বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে নেমেছিল নীল-সাদার দল। আর্জেন্তিনার প্রতিপক্ষ ছিলেন চিলি। সেই ম্যাচে চিলিকে ৩-০ গোলে হারায় আর্জেন্তাইনরা। আর এই ম্যাচের পর ডি মারিয়াকে আনুষ্ঠানিক ভাবে বিদায় জানান তাঁর সতীর্থেরা। বন্ধু ডি মারিয়ার বিদায় অনুষ্ঠানে আবেগঘন বার্তা আর্জেন্তিনার অধিনায়ক লিওনেল মেসির।

 

View this post on Instagram

 

A post shared by Selección Argentina (@afaseleccion)

গত কোপা আমেরিকা ফাইনালের পরই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা করেছিলেন ডি মারিয়া। তারপর আর্জেন্তিনা বৃহস্পতিবার প্রথম ম্যাচ খেলে। মাঠে না নামলেও উপস্থিত ছিলেন ডি মারিয়া। খেলা শেষ হওয়ার পর নীল-সাদার ফুটবলারেরা তাঁকে নিয়ে মেতে ওঠেন। বিদায়ী অনুষ্ঠানে আর্জেন্তিনার হয়ে মাঠে ডি মারিয়ার অবিস্মরণীয় সব মুহূর্ত দেখানো হয় স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনে। মারিয়াকে লেখা তাঁর মেয়ে মিয়ার চিঠি ব্যাকগ্রাউন্ডে শোনানো হয়। মায়ামি থেকে রেকর্ড করা ভিডিওতে মেসির বার্তাও শোনানো হয় দি মারিয়াকে। এমনই সব মুহূর্ত দেখে আবেগে ভাসেন ডি মারিয়া। তিনি বলেন, “অসংখ্য সব মুহূর্ত রয়েছে। এই মুহূর্তে সেগুলো নিয়ে বলাটা কঠিন। আর্জেন্তিনা ফুটবল সংস্থায় কাজ যাঁরা করেন, তাঁদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই। আমি ১৬ বছর ওদের সঙ্গে ছিলাম। কঠিন সময়ে ছিলাম ওদের সঙ্গে। খুশির মুহূর্ত সঙ্গে নিয়ে শেষ করলাম।”

এদিকে ডি মারিয়াকে নিয়ে মেসি বলেন, “ আশা করি সন্ধেটা তুমি পরিবার এবং কাছের মানুষদের সঙ্গে ভাল উপভোগ করেছ। আমরা সব কিছুই করতে পেরেছি, যেগুলো আমরা করতে চেয়েছিলাম। ফুটবলজীবনের অনেক কিছু আমরা ভাগ করে নিয়েছি। কে ভেবেছিল আমরা এভাবে শেষ করতে পারব। তোমার অভাব ভীষণ ভাব অনুভব করব। আশা করি, আমাদের খুব তাড়াতাড়ি দেখা হবে।”

আর্জেন্তিনার হয়ে চারটি বিশ্বকাপ খেলেছেন ডি মারিয়া। ২০১০, ২০১৪, ২০১৮ এবং ২০২২। শেষবার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় মেসির দল। ২০০৮ সালে বেজিং অলিম্পিক্সে সোনাজয়ী দলেও খেলেছেন মেসি এবং ডি মারিয়া। জিতেছেন কোপা আমেরিকা কাপও।

আরও পড়ুন- ঠিক মতন হাঁটতে পারছিলেন না, ধরে নিয়ে যাওয়া হচ্ছিল, এখন কেমন আছেন কাম্বলি? জানালেন নিজেই


Related articles

ভোটের পরবর্তী হিংসায় ডায়মন্ড হারবারে মৃত্যু তৃণমূলের সোশ্যাল মিডিয়া কর্মীর, গভীর শোকপ্রকাশ মমতা-অভিষেকের

বিধানসভা নির্বাচন মিটলেও শান্ত হচ্ছে না বাংলা। ভোট-পরবর্তী হিংসার জেরে দক্ষিণ ২৪ পরগনা জেলার ডায়মন্ড হারবারে প্রাণ হারালেন...

তিনি নন্দীগ্রামেরই, বুঝিয়ে দিয়ে জয়ের টার্গেট বেঁধে দিলেন শুভেন্দু

নন্দীগ্রাম থেকে দ্বিতীয়বার জয়ী হয়েও ভবানীপুরকে নিজের বিধানসভা কেন্দ্র হিসাবে বেছে নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁর...

ফলতার ফলাফল: বাংলায় বিজেপিকে রুখতে একমাত্র বিকল্প তৃণমূল! CPIM- কে কটাক্ষ কুণালের 

ভোট-ময়দান থেকে প্রচারের শেষ লগ্নে পিছু হটেছিলেন খোদ তৃণমূল প্রার্থী। আর রবিবার ফলতা বিধানসভা কেন্দ্রের পুনর্নির্বাচনের ফলপ্রকাশ হতেই...

IPL: ইডেনে খেলতে নেমেই কেকেআরের বিদায়, প্লে অফে রাজস্থান

ইডেনে  দিল্লির বিরুদ্ধে খেলতে নামার কয়েক মিনিটের মধ্যেই প্লে অফের স্বপ্নভঙ্গ কেকেআরের(KKR)। মুম্বই ইন্ডিয়ান্সকে রাজস্থান রয়্যালস হারিয়ে দিতেই...