Saturday, April 4, 2026

Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) প্যারিস প্যারালিম্পিক্স থেকে বৃহস্পতিবার পর্যন্ত ২৫টি পদক ভারতের। জুডোতে ব্রোঞ্জ পেলেন কপিল পারমার। ভারতকে ২৫তম পদক এনে দিলেন তিনি। এই প্রথম বার প্যারালিম্পিক্সে জুডোয় পদক পেল ভারত।

২) শেষ ম্যাচে ডার্বি জয় হলেও, কলকাতা লিগে ফিরতেই ফের হারের মুখ দেখল মোহনবাগান সুপার জায়ান্ট। এদিন কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনের কাছে হারল ২-১ গোলে। কলকাতা লিগের সুপার সিক্সের রাস্তা আগেই বন্ধ হয়েছে।

৩) বুধবার ছিল আইএসএল মিডিয়া ডে। সেখানে ছিল ইন্ডিয়ান সুপার লিগের ছটি দল। সেখানেই আসন্ন মরশুম নিয়ে নিজের পরিকল্পনা জানালেন মোহনবাগান সুপার জায়ান্টের নতুন কোচ জোসে মোলিনা। জানালেন, ডুরান্ড কাপের ব্যর্থতা ভুলে আইএসএল-এ ফোকাস বাগান শিবিরের।

৪) মর্মান্তিক ঘটনা। আগুনে পুড়ে মৃত্যু হল ২০২৪ প্যারিস অলিম্পিক্সে অংশ নেওয়া ক্রীড়াবিদ রেবেকা চেপতেগেই-এর। প্যারিস অলিম্পিক্সে মহিলাদের ম্যারাথনে অংশ নিয়েছিলেন উগান্ডার দৌড়বিদ রেবেকা। তিনি শেষ করেন ৪৪তম স্থানে । জানা যাচ্ছে, তাঁর প্রেমিকই গায়ে পেট্রল ঢেলে আগুন লাগিয়ে দেন। ঘটনাটি ঘটে গত সপ্তাহে । বৃহস্পতিবার সকালে রেবেকার মৃত্যু হয়েছে।

৫) রবীন্দ্র জাডেজার স্ত্রী রিভাবা বিজেপির বিধায়ক। গুজরাতের উত্তর জামনগর থেকে ভোটে জিতেছিলেন তিনি। সেই রিভাবা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছেন তিনি এবং ক্রিকেটার জাডেজা বিজেপির সদস্যতা অভিযানে যুক্ত হয়েছেন।

আরও পড়ুন- Breakfast news: ব্রেকফাস্ট নিউজ


 

Related articles

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...