Sunday, April 5, 2026

সিবিআই তদন্তের বিরোধিতায় সন্দীপের মামলা খারিজ সুপ্রিম কোর্টের

Date:

Share post:

আর জি কর হাসপাতালে দুর্নীতি মামলায় (RG Kar Medical College and Hospital corruption case) কলকাতা হাইকোর্টের দেওয়া সিবিআই তদন্তের (CBI investigation) নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে (Supreme Court) মামলা করেছিলেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ (Sandip Ghosh)। শুক্রবার সেই মামলা খারিজ করে দিল শীর্ষ আদালতের প্রধান বিচারপতির বেঞ্চ।

সন্দীপ ঘোষের আবেদন ছিল, আর্থিক দুর্নীতি মামলায় যে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এবং মূল যে ধর্ষণের মামলা, এই দুটো বিষয়কে একসঙ্গে যুক্ত করা হচ্ছে। এর বিরোধিতা করেন মামলা করেছিলেন তিনি। যেহেতু সিবিআইকে আর্থিক দুর্নীতির স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়া নির্দেশ দেওয়া হয়েছে তাই এই মুহূর্তে সন্দীপের দায়ের করা মামলার আলাদা করে কোনও গুরুত্ব নেই বলে জানালেন CJI ডি ওয়াই চন্দ্রচূড়। সলিসিটর জেনারেল তুষার মেহতাও প্রধান বিচারপতিকে সমর্থন করেন। আদালত জানায় একজন অভিযুক্ত কখনওই তদন্তের গতিপ্রকৃতি কীভাবে এগোবে তা নিয়ে নির্দেশ দিতে পারেন না। তাই এই পর্যবেক্ষণের ভিত্তিতেই আর জি করের প্রাক্তন অধ্যক্ষের করা মামলা খারিজ হয়ে যায়। কেন্দ্রীয় এজেন্সির কাছ থেকে এই সংক্রান্ত স্ট্যাটাস রিপোর্ট তলব করেছে সুপ্রিম আদালত। খুন- ধর্ষণ মামলার রিপোর্ট ইতিমধ্যেই জমা দেওয়া হয়েছে বলে সিবিআই-এর তরফে জানা গেছে।


Related articles

‘নিজের ঘর’, উৎপল সিনহার কলম

প্রিয়তম , আমি নিশ্চিত যে আমি পাগল হয়ে যাচ্ছি। আমার মনে হচ্ছে , আমরা এই ভয়াবহ সময়ের মধ্যে দিয়ে...

ভোট প্রচারে আজ মুর্শিদাবাদে জোড়া জনসভা, দুপুরে বহরমপুরে রোড-শো মুখ্যমন্ত্রীর 

বাংলার দুয়ারে নির্বাচন, তৃণমূলসুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করার লক্ষ্যে রাজ্যজুড়ে ঘাসফুলের কর্মী সমর্থকদের উৎসাহ...

Sunday Feature: আজীবন অবিবাহিত অটল কেন দত্তক নিয়েছিলেন বান্ধবীর মেয়েকে?

চল্লিশের দশকের গোয়ালিয়র। ভিক্টোরিয়া কলেজের লাইব্রেরিতে ধুলো জমা ভারী বইয়ের তাকে লুকানো ছিল এক পশলা নরম রোদ। সেখানেই...

বারবার হার্ট অ্যাটাক, হাসপাতালে ভর্তি পরিচালক অগ্নিদেব 

সময়টা সত্যিই ভালো যাচ্ছে না বাংলা ইন্ডাস্ট্রির জন্য। উদ্বেগ বাড়িয়ে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হলেন টলিউড পরিচালক...