Tuesday, June 23, 2026

মধ্যরাতে টালা থানার ওসি বদল! নতুন ওসির নাম ঘোষণা লালবাজারের

Date:

Share post:

আর জি কর কাণ্ডের মধ্যেই টালা থানার (Tala PS) ওসি বদল হল। বৃহস্পতিবার মধ্যরাতে লালবাজার তরফ থেকে টালা থানার দায়িত্ব দেওয়া হয় শ্যামপুকুর থানার (Shyampukur PS) অতিরিক্ত ওসি মলয় দত্ত-কে (OC Malay Dutta)। শুক্রবার, দায়িত্ব বুঝে নেন তিনি। শারীরিক অসুস্থতার কারণে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি আগের ওসি অভিজিৎ মণ্ডল (Abhijit Mandol)।আর জি কর কাণ্ডে বারবার উঠে এসেছে টালা থানার (Tala PS) ওসি অভিজিৎ মণ্ডলের নাম। সিবিআই তদন্তভার গ্রহণ করার পর একাধিক বার তাঁকে তলব করে CBI। হাজিরাও দেন তৎকালীন ওসি অভিজিৎ। কিন্তু বৃহস্পতিবার শারীরিক অসুস্থতার কারণে শহরের একাধিক হাসপাতালে ঘুরে উদ্বেগ ও ডিহাইড্রেশনের উপসর্গ নিয়ে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন তিনি। এর পরে মাঝ রাতেই লালবাজারের তরফে টালা থানার দায়িত্ব দেওয়া হয় মলয় দত্তকে।অভিজিৎ মণ্ডলকে নিয়ে আরজি কর-কাণ্ডের আবহে বারবার বিতর্ক দানা বেঁধেছে। হাইকোর্টের নির্দেশে তদন্ত গিয়েছে সিবিআইয়ের হাতে। আরজি কর কাণ্ডে ইতিমধ্যেই টালা থানার ওসিকে তলব করার পাশাপাশি কেস ডায়েরি তলব করেছিল তদন্তকারী সংস্থা।










Related articles

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...