Monday, April 6, 2026

সব মিথ্যে! বাড়িতে হানা দেওয়া ইডি-কে দেখেই জ্বলে উঠলেন সন্দীপের স্ত্রী

Date:

Share post:

তদন্ত শুরু হয়েছিল আর জি করে ধর্ষণ ও খুন হওয়া চিকিৎসকের বিচার চেয়ে। কলকাতা পুলিশ ২৪ ঘণ্টার মধ্যে যে অভিযুক্তকে গ্রেফতার করেছিল তার পরে এক ধাপও এগোতে পারেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সিবিআই-এর দোসর হিসাবে সেই তদন্তের লেজ ধরে এসেছে ইডি। কিন্তু তাদের যাবতীয় নজর আর জি করের আর্থিক দুর্নীতির তদন্তেই, শুক্রবার সেটা আবারও প্রমাণ হয়ে গেল। তবে অভিযুক্ত আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের স্ত্রীর সাফ জবাব, তাঁর স্বামীর বিরুদ্ধে আনা কোনও অভিযোগ প্রমাণিতই হবে না।

শুক্রবার সকাল ৬টা ২৫ মিনিটে সন্দীপ ঘোষের বাড়ি পৌঁছায় ইডি-র তদন্তকারীরা। বর্তমানে সিবিআই হেফাজতে বন্দি সন্দীপ ঘোষ। তাঁর বাড়িতে ‘গুপ্তধনের সন্ধানে’ গিয়ে তিন ঘণ্টা অপেক্ষা করতে হয় ইডি-র আধিকারিকদের। এরপর মাস্কে মুখ ঢেকে রোদ চশমা ও ওড়নার আড়ালে বেরিয়ে আসেন সন্দীপ ঘোষের স্ত্রী সঙ্গীতা ঘোষ। তিনি বেরোতেই অপেক্ষারত সাংবাদিকরা তাঁকে প্রশ্নবাণে জর্জরিত করেন। আর তাতেই স্পষ্ট কথা সঙ্গীতার।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে সঙ্গীতা দাবি করলেন, “সব মিথ্য়া। প্রমাণ হওয়ার আগে কাউকে ভিলেন বানিয়ে দেবেন না।” সেই সঙ্গে তিনি যোগ করেন তাঁর স্বামীর বিরুদ্ধে ওঠা অভিযোগ “সম্পূর্ণ মিথ্যা। কাগজ কিছু পাওয়া যায়নি। যাবেও না। আমার স্বামী কিছু করেননি।” পাশাপাশি এই প্রসঙ্গে অন্য চক্রের তাঁর স্বামীকে ফাঁসানোর বিষয়েও ইঙ্গিত দেন সঙ্গীতা ঘোষ।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...