Tuesday, June 2, 2026

দিল্লির স্কুলে শিক্ষকের হাতে নিগৃহীত ১১ বছরের নাবালিকা, গ্রেফতার শিক্ষক

Date:

Share post:

আরজি কর কান্ডের পরিপ্রেক্ষিতে দেশের সর্বত্র বিভিন্ন বয়সের মহিলাদের সার্বিক নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি যখন সামনে আসছে, সেই সময়েই রাজধানী দিল্লিতে শ্লীলতাহানির অভিযোগ উঠল এক শিক্ষকের বিরুদ্ধে। স্কুলের ভেতরে এক সপ্তম শ্রেণীর পড়ুয়াকে যৌন নিগ্রহ করা হয়েছে বলে অভিযোগ৷ যার বিরুদ্ধে অভিযোগ, তিনি সীমাপুরের ওই সরকারি স্কুলের ‘ফিজিক্যাল এডুকেশন’ শিক্ষক৷

জানা গিয়েছে পড়ুয়াদের আত্মরক্ষার পাঠ দিতেন ওই শিক্ষক। একটি স্বেচ্ছাসেবী সংস্থার তরফে গৃহীত স্বত:প্রণোদিত উদ্যোগে বিনা বেতনেই পড়ুয়াদের আত্মরক্ষার পাঠের প্রশিক্ষণ দিতেন অভিযুক্ত শিক্ষক। সপ্তম শ্রেণীর পড়ুয়া ছাত্রী এবং তাঁর অভিভাবকদের অভিযোগ, আত্মরক্ষার পাঠ দেওয়ার সময়ে আপত্তিজনকভাবে ওই পড়ুয়ার দেহ স্পর্শ করতেন অভিযুক্ত শিক্ষক৷ অনেকবার আপত্তি জানানোর পরেও কোনও লাভ হয়নি৷ উল্টে ওই পড়ুয়াকে হুমকি দেওয়া হয়েছে বলেই দাবি করেছেন তাঁর অভিভাবকরা৷ গোটা বিষয় নিয়ে স্কুলের অধ্যক্ষের কাছে লিখিত অভিযোগ দায়ের করার পরে থানাতেও অভিযোগ জানিয়েছেন নাবালিকা স্কুল ছাত্রীর বাবা৷ এর পরেই ৪৫ বছর বয়সী ওই স্কুল শিক্ষককে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ৷

আরও পড়ুন- এবার ‘অনধিকার ছুটি’তে কড়া বার্তা মুখ্যসচিবের, সোমে বৈঠকে মুখ্যমন্ত্রী

 

Related articles

‘তোলাবাজি’র অভিযোগে এফআইআর পদত্যাগী কাউন্সিলর সুশান্ত ঘোষের বিরুদ্ধে

কয়েক কোটি টাকা 'তোলাবাজি'র অভিযোগ তৃণমূল কংগ্রেসের পদত্যাগী কাউন্সিলর সুশান্ত ঘোষের বিরুদ্ধে। ইতিমধ্যেই দায়ের করা হল এফআইআর। ১০৮...

আবেগে-ভালোবাসায় টুটু স্মরণ, প্রাণ পুরুষকে অনন্য সম্মান দেওয়ার ভাবনা বাগানের

সোমবার নেতাজি ইন্টার স্টেডিয়ামে প্রয়াত  টুটু বোসের  (Tutu Bose) স্মরণ সভা অনুষ্ঠিত হলো।এই সভায় উপস্থিত ছিলেন মাজের বিভিন্ন...

রাজনীতিমুক্ত হোক খেলার ময়দান, এক সুর শাসক-বিরোধী থেকে প্রাক্তনীদের

রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় এসেছে মাত্র কয়েক সপ্তাহ। ক্রীড়া ক্ষেত্রকে (Sports sector)রাজনীতির(Politics)  প্রভাব মুক্ত রাখার উদ্যোগ নিয়েছে সরকার।...

কথা দিয়েও কথা রাখল না প্রশাসন, মঙ্গলাহাটে পুলিশের লাঠিচার্জে ধুন্ধুমার

কথা দিয়েও কথা রাখল না হাওড়া জেলার পুলিশ ও প্রশাসন। সোমবার ভোররাত থেকে এশিয়ার বৃহত্তম কাপড়ের হাট, মঙ্গলাহাটের...