Tuesday, March 24, 2026

ফের আধার হয়রানি! কেন্দ্রের নতুন নির্দেশিকায় জারি থাকছে অস্বস্তি

Date:

Share post:

নোটবন্দি থেকে আধারের সঙ্গে প্যান-আধার সংযুক্তকরণ। গোটা দেশের মানুষকে দিনের পর দিন হয়রান করার পরেও সাধ মেটেনি কেন্দ্রের স্বৈরাচারী বিজেপি সরকারের। গোটা দেশের মানুষ গ্যাঁটের কড়ি খরচ করে সেই প্রক্রিয়াও সম্পন্ন করার পরে ফের একবার হয়রানি শুরু হতে চলেছে। এবার প্রতি দশ বছর অন্তর এমন হয়রানির সম্মুখিন হতে হবে, কেন্দ্রের নতুন নির্দেশিকায়।

বেশির ভাগ ক্ষেত্রেই মোবাইল নম্বরের সঙ্গেও নাগরিকদের আধার কার্ডও সংযুক্ত, জানাচ্ছে কেন্দ্রের রিপোর্ট। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকার চাইছে প্রতি দশ বছর অন্তর দেশের নাগরিকরা তাদের আধার কার্ডের নবীকরণ করিয়ে নিক। এই প্রসঙ্গে সরকারি বিজ্ঞপ্তি জারি করেছে মোদি সরকার। বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে আধার কার্ডের নিয়ামক সংস্থা ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া বা ইউআইডিএআই। সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কেন্দ্রীয় সরকার আগামী ১৪ সেপ্টেম্বর পর্যন্ত বিনামূল্যে আধার কার্ড আপডেশনের সুযোগ দেবে। এই সময়সীমার পরে সরকার নির্ধারিত ৫০ টাকা ‘ফি’ প্রদান করে আধার আপডেট করা যাবে।

দেশের মানুষ যাতে ফের আধার হয়রানি নিয়ে সরব না হতে পারে, তার জন্য় কিছু গাজরের মতো সুবিধার শর্তও দিয়েছে কেন্দ্রের সরকার। আধার কার্ডের নবীকরণের সময়ে নাগরিকরা তাদের নিজেদের বাসস্থানের পরিবর্তনও আধারে উল্লেখ করতে পারবেন। একইসঙ্গে কেউ প্রয়োজন মনে করলে আধারে ছাপা নিজেদের পুরোনো ছবিও পরিবর্তন করতে পারবেন৷ বদলানো যাবে নিজেদের মোবাইল নম্বরও। সব ক্ষেত্রেই নাগরিকদের প্রদেয় তথ্য নতুন আধারে উল্লেখ করা হবে।

Related articles

আধাসেনা মোতায়েনে কলেজে! পিছোল কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা

ভোট ঘোষণার আগেই রাজ্যে আধাসেনা মোতায়েন শুরু হওয়ায় কলেজগুলিতে তৈরি হয়েছে সঙ্কট। বাহিনীর থাকার ব্যবস্থা করতে গিয়ে একাধিক...

সাপ্লিমেন্টারি ভোটার তালিকা ঘিরে ধোঁয়াশা, ২৪ ঘণ্টা পরেও স্পষ্ট তথ্য দিতে ব্যর্থ কমিশন

সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশের ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও স্পষ্ট তথ্য দিতে পারল না নির্বাচন কমিশন। সার্ভার সমস্যার...

বিজেপি নেত্রীর স্বামীকে বাংলার পর্যবেক্ষক!  ‘শাহি সংবাদ’ কটাক্ষ তৃণমূলের

নির্বাচন কমিশনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন বিজেপি বাদে বাকি সব দলই তুলেছে। এমনকি এখন আর সেটা বাংলায়...

KKR: দায়িত্ব বাড়ল রিঙ্কুর, সুরের ছন্দেও হিট ওয়াটসন

  দুয়ারে আইপিএল(IPL)। তার আগে বড় ঘোষণা কেকেআরের(KKR)। নাইট ব্রিগেড বড় দায়িত্ব পেলেন রিঙ্কু সিং(Rinku Singh)।অজিঙ্ক রাহানের ডেপুটি হলেন...