Monday, April 6, 2026

শীতলকুচির গণধর্ষণে দোষীদের ২৫ বছরের সশ্রম কারাদণ্ড

Date:

Share post:

কোচবিহারের শীতলকুচিতে (Sitalkuchi, Coochbehar) কলেজ ছাত্রীকে গণধর্ষণের (Gangrape) মামলায় তিন দোষীকে ২৫ বছরের সশ্রম কারাদণ্ড দিলেন আদালত কোচবিহারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (Fast Track Court) আজম খান। ২০২১ সালের ডিসেম্বর মাসে শীতলকুচি কলেজের ছাত্রীকে গাড়িতে তুলে গণধর্ষণের অভিযোগ ওঠে তিনজনের বিরুদ্ধে। তদন্ত নেমে অভিযুক্তদের গ্রেফতার করে পুলিশ। তিন বছর ধরে চলতে থাকা মামলার রায়দান হল শনিবার।

এদিন কোচবিহার জেলা আদালতের সরকারি আইনজীবী চঞ্চলকুমার চক্রবর্তী (Chanchal Kumar Chakraborty) জানান, নির্যাতিতা যখন কলেজ যাচ্ছিলেন তখন জামির হোসেন নামে তাঁর পূর্বপরিচিত এক যুবক গাড়িতে ‘লিফ্ট’ দেন। ওই গাড়িটি চালাচ্ছিল ফিরোজ আলম নামে আরেক যুবক। তাঁরা কলেজছাত্রীকে গাড়িতে তুলে কলেজের রাস্তায় না গিয়ে সোজা চলে যান বামনডাঙা এলাকায়। সেখানে আগে থেকেই উপস্থিত ছিলেন মামলার তৃতীয় অভিযুক্ত রাসেল মিয়াঁ। জামিরের বাড়িতে গিয়ে তিনজনে মিলে ছাত্রীকে গণধর্ষণ করেন। পাশাপাশি নির্যাতনের ভিডিও করে ওই তরুণীকে ব্ল্যাকমেইল করার অভিযোগও ওঠে। তিন বছর ধরে মামলা চলার পর ১৬ জন সাক্ষীর সাক্ষ্যপ্রদানের ভিত্তিতে শনিবার আদালত তিন আসামীকে এক লক্ষ টাকা করে জরিমানা-সহ পঁচিশ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছে।


Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...