Saturday, April 4, 2026

অভিনেত্রীর সঙ্গে অভব্যতা, ডিরেক্টর্স অ্যাসোসিয়েশনের সাসপেনশন অরিন্দম শীলকে

Date:

Share post:

মালায়লি চলচ্চিত্র জগতে অভিনেত্রীরা শারীরিক হেনস্থা নিয়ে সরব হওয়ার পরে টলিউডে তা নিয়ে যথেষ্ট আলোচনা শুরু হয়েছে। বিশেষত আর জি করের ঘটনার পরে ফের এই ধরনের পুরোনো অভিযোগ নিয়ে বিচারের দাবি জানিয়েছেন বাংলা চলচ্চিত্র জগতের শিল্পীরা। তেমনই এক অভিনেত্রীর সঙ্গে অভব্যতার অভিযোগ ওঠে পরিচালক অরিন্দম শীলের বিরুদ্ধে। সেই অভিযোগে এবার পরিচালককে সাসপেন্ড করার সিদ্ধান্ত নিল ডিরেক্টর্স অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়া।

চলচ্চিত্র জগতে বলিউড থেকে টলিউড, অভিনেত্রী বা মহিলা কলাকুশলীরা অনেক সময়ই এই ধরনের অভিযোগ তুলেছেন। মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে এমন অভিযোগে সরব হয়েছিলেন সুস্মিতা সেনও। এবার বাংলার এক অভিনেত্রীর অভিযোগ, এক্স=প্রেম নামে এক ছবির (Film) শুটিংয়ের সময় দৃশ্য বোঝানোর নামে অভিনেত্রীকে স্পর্শ করে অশালীন আচরণ করেন অরিন্দম। অভিনেত্রী আপত্তি করেন। দায়ের হয় অভিযোগ।

সেই অভিযোগে দ্রুত পদক্ষেপ নেয় রাজ্য মহিলা কমিশনও। অভিযোগের ভিত্তিতে অরিন্দম শীলকে ডেকে জিজ্ঞাসাবাদও করা হয়। এবার পরিচালকদের সংগঠনের তরফ থেকে প্রথম কোনও পদক্ষেপ নেওয়া হল এই অভিযোগে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...