Tuesday, June 2, 2026

আর জি কর-কাণ্ডে রাজ্যপালের হস্তক্ষেপের দাবিতে এবার রাজভবন অভিযান চিকিৎসক ও নার্সদের

Date:

Share post:

আরজি কর কাণ্ডে নির্যাতিতার বিচার চেয়ে শনিবার রাজভবন অভিযান করলেন চিকিৎসক ও নার্সরা। রাজ্যপালের হস্তক্ষেপ দাবি করে নীলরতন সরকার হাসপাতাল থেকে রাজভবন অভিযান করেন চিকিৎসক ও নার্সরা। রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে সাক্ষাৎ করে তাঁকে ডেপুটেশন জমা দেওয়ার কথা ছিল তাঁদের। কিন্তু রাজভবন গিয়েও তাঁর সঙ্গে দেখা হয়নি চিকিৎসকদের। কারণ রাজ্যপাল ছিলেন না। এতে ক্ষুব্ধ হয়েছেন প্রতিবাদীরা।

শনিবার কলকাতার NRS মেডিকেল কলেজ হাসপাতাল থেকে শুরু হয় রাজভবন অভিযান। জুনিয়র চিকিৎসক ও নার্সদের সঙ্গে অভিযানে হাঁটেন প্রবীণ চিকিৎসক ও সাধারণ মানুষ। কিন্তু রাজভবন গিয়েও তাঁর সঙ্গে দেখা হয়নি চিকিৎসকদের। কারণ রাজ্যপাল ছিলেন না। অবশেষে চিকিৎসকদের ৫ জনের প্রতিনিধি দল রাজভবনে যায়। রাজ্যপাল না থাকায় তাঁর সেক্রেটারির হাতেই ডেপুটেশন জমা দেওয়া হয়। প্রতিবাদীদের অভিযোগ, রাজ্যপাল কথা দিয়েও শেষ মুহূর্তে দেখা করেননি। কেন, সেই প্রশ্ন তুলে ক্ষোভ প্রকাশ করেছেন তাঁরা।

আরও পড়ুন- অভিনেত্রীর সঙ্গে অভব্যতা, ডিরেক্টর্স অ্যাসোসিয়েশনের সাসপেনশন অরিন্দম শীলকে

 

Related articles

‘তোলাবাজি’র অভিযোগে এফআইআর পদত্যাগী কাউন্সিলর সুশান্ত ঘোষের বিরুদ্ধে

কয়েক কোটি টাকা 'তোলাবাজি'র অভিযোগ তৃণমূল কংগ্রেসের পদত্যাগী কাউন্সিলর সুশান্ত ঘোষের বিরুদ্ধে। ইতিমধ্যেই দায়ের করা হল এফআইআর। ১০৮...

আবেগে-ভালোবাসায় টুটু স্মরণ, প্রাণ পুরুষকে অনন্য সম্মান দেওয়ার ভাবনা বাগানের

সোমবার নেতাজি ইন্টার স্টেডিয়ামে প্রয়াত  টুটু বোসের  (Tutu Bose) স্মরণ সভা অনুষ্ঠিত হলো।এই সভায় উপস্থিত ছিলেন মাজের বিভিন্ন...

রাজনীতিমুক্ত হোক খেলার ময়দান, এক সুর শাসক-বিরোধী থেকে প্রাক্তনীদের

রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় এসেছে মাত্র কয়েক সপ্তাহ। ক্রীড়া ক্ষেত্রকে (Sports sector)রাজনীতির(Politics)  প্রভাব মুক্ত রাখার উদ্যোগ নিয়েছে সরকার।...

কথা দিয়েও কথা রাখল না প্রশাসন, মঙ্গলাহাটে পুলিশের লাঠিচার্জে ধুন্ধুমার

কথা দিয়েও কথা রাখল না হাওড়া জেলার পুলিশ ও প্রশাসন। সোমবার ভোররাত থেকে এশিয়ার বৃহত্তম কাপড়ের হাট, মঙ্গলাহাটের...