Saturday, April 4, 2026

৯০০ গোল করেই বিশ্বকাপ জয় নিয়ে বড় মন্তব্য রোনাল্ডোর

Date:

Share post:

গত বৃহস্পতিবারই দেশের হয়ে খেলতে নেমে নজির গড়েছেন পর্তুগাল তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বিশ্বের প্রথম ফুটবলার হিসাবে আন্তর্জাতিক ফুটবলে ৯০০টি গোল করেছেন সিআরসেভেন। আর এরপরই বিশ্বকাপ নিয়ে বড় মন্তব্য করলেন রোনাল্ডো। বলেন, ইউরো কাপ জিতেই তাঁর বিশ্বকাপ জয়ের স্বাদ নেওয়া হয়ে গিয়েছে।

বিশ্বকাপ প্রসঙ্গে রোনাল্ড বলেন , “ পর্তুগালের ইউরো কাপ জেতা মানেই বিশ্বকাপ জেতার সমান। আমি প্রচণ্ড ভাবে চেয়েছিলাম, এমন দুটো ট্রফি ইতিমধ্যেই পর্তুগালের হয়ে জিতে ফেলেছি। তাই বিশ্বকাপ নিয়ে আর অনুপ্রাণিত নই। ” উল্লেখ, পাঁচটি বিশ্বকাপ খেলে ফেললেও এখনও সেই ট্রফি হাতে তোলা হয়নি রোনাল্ডোর। তবে ২০১৬-তে জিতেছেন ইউরো।

এদিকে ৯০০ গোল করে রোনাল্ডো বলেছিলেন, “ ৯০০ গোল বাকি যে কোনও মাইলফলকের মতোই। কিন্তু আমি জানি ৯০০ গোলে পৌঁছতে প্রতিদিন আমাকে কতটা কষ্ট করতে হয়েছে। আমার কেরিয়ারের এটা গুরুত্বপূর্ণ মাইলফলক। আমি রেকর্ড ভাঙি না। রেকর্ড আমাকে তাড়া করে।”

আরও পড়ুন- দেশের জার্সিতে শেষ ম্যাচে আবেগঘন সুয়ারেজ


Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...