Wednesday, June 24, 2026

দেশের জার্সিতে শেষ ম্যাচে আবেগঘন সুয়ারেজ

Date:

Share post:

অবশেষে দেশের জার্সি গায়ে শেষ ম্যাচ খেলে ফেললেন উরুগুয়ের তারকা ফুটবলার লুইস সুয়ারেজ। গতকাল বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী পর্বের ম্যাচে নেমেছিল উরুগুয়ে। এই ম্যাচে তাদের প্রতিপক্ষ ছিল প্যারাগুয়ে। ম্যাচ হয় গোলশূন্য। তবে এই ম্যাচে সবার নজর ছিল সুয়ারেজের দিকে। কারণ এটাই ছিল তাঁর শেষ ম্যাচ। আর শেষ ম্যাচ খেলার পর আবেগে ভাসলেন উরুগুয়ে তারকা। দেশের জার্সিতে ১৪৩টি ম্যাচে ৬৯টি গোল রয়েছে সুয়ারেজের।

ম্যাচে প্রথম থেকেই ছিলেন সুয়ারেজ। ম্যাচে সুয়ারেজের নাম লেখা ব্যানার ও টিফো ছিল গ্যালারিতে। সুয়ারেজের সঙ্গে মাঠে ছিল তাঁর পরিবারও। এসেছিলেন উরুগুয়ের কিংবদন্তি কোচ অস্কার তাবারেজ। সুয়ারেজকে তিনি জড়িয়ে ধরেন। সুয়ারেজ নিজেকে ধরে রাখতে পারেননি। আবেগে ভেসে যান তিনি। মাঠেই কেঁদে ফেলেন সুয়ারেজ। সুয়ারেজের বিদায়ী অনুষ্ঠানে মেসির বার্তা দেখানো হয় স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনে। এদিকে নিজের বিদায় অনুষ্ঠানে সুয়ারেজ বলেন , “ আগামিকাল থেকে আমি শুধুই একজন ভক্ত। যারা এরপর খেলতে আসবে, সবার জন্য শুভকামনা রইল।”

দেশের জার্সিতে ২০০৭ সালে আত্মপ্রকাশ ঘটে সুয়ারেজের। ক্লাবস্তরে খেলেছেন লিভারপুল, বার্সেলোনা, অ্যাটলিটিকো মাদ্রিদেও।

আরও পড়ুন- ‘চুরি করে অলিম্পিক্সে গিয়েছেন বিনেশ’, অভিযোগ ব্রিজভূষণের


Related articles

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...