Wednesday, June 24, 2026

‘বিচারের দাবি’তে বিজেপির অবরোধ, অ্যাম্বুলেন্সে প্রাণ গেল প্রসূতির!

Date:

Share post:

শুক্রবার ডাক্তারদের কর্মবিরতির জেরে প্রাণ গিয়েছিল তরতাজা যুবকের। এবার আর জি করকে ইস্যু করে রাজনীতির ফায়দা তুলতে নামা বিজেপির অবরোধের জেরে প্রাণ গেল এক প্রসূতির। বিজেপির চাক্কা জ্যাম কর্মসূচিতে নদিয়ার ফুলিয়ায় আটকে পড়ে অ্যাম্বুলেন্সে। সময় মতো হাসপাতালে পৌঁছাতে না পেরে মৃত্যু হল মাত্র ২৩ বছরের অন্তঃসত্ত্বা যুবতীর। পরিবার প্রশ্ন তুলেছে, যে প্রতিবাদে মানুষের প্রাণ যায়, সেই প্রতিবাদের কী অর্থ। নির্যাতিতা চিকিৎসকের বিচারের দাবি জানানোর আড়ালে আদতে কাদের নির্মম চেহারা বেরিয়ে আসছে, তা দুই মৃত্যুতে স্পষ্ট।

আর জি করের ঘটনা নিয়ে বিজেপি যে ঘোলা জলে মাছ ধরতে নেমেছে, তা আরএসএস কর্মীদের ছাত্র সমাজের আড়ালে মাঠে নামার ঘটনাই প্রমাণ করেছে। তারপরেও রাজ্যে বিভিন্ন জায়গায় প্রতিবাদের নামে বিজেপির অসভ্যতার ছবি স্পষ্ট হয়েছে তাদের আন্দোলনে। শুক্রবার চাক্কা জ্যামের ডাক দিয়েছিল বিজেপি। রাজ্যের বিভিন্ন জায়গায় সেই আন্দোলন ঘিরে প্রবল অশান্তির ছবিও ফুটে ওঠে। তবে নদিয়ার ফুলিয়ার ঘটনা তার মধ্যে সবথেকে মর্মান্তিক। ২৩ বছরের দুর্গা শীল মৃগীর রোগী ছিলেন। অন্তঃসত্ত্বা দুর্গা শুক্রবার হঠাৎ অজ্ঞান হয়ে যায়। পরিবার তাঁকে প্রথমে ফুলিয়া হাসপাতালে নিয়ে যায়।

কিন্তু দুর্গার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে রানাঘাট মহকুমা হাসপাতালে রেফার করা হয়। পেশায় সেলুন ব্যবসায়ী হীরা স্ত্রীকে দ্রুত অ্যাম্বুলেন্সে হাসপাতাল নিয়ে যাচ্ছিলেন। কিন্তু ১২ নম্বর জাতীয় সড়কে উঠতেই বারবার তাঁদের অ্যাম্বুলেন্স আটকে যায় বিজেপির অবরোধে। হবিবপুরের কাছে তাঁদের অ্যাম্বুলেন্স এগোতে দেওয়ার জন্য কার্যত পায়ে ধরতে থাকেন হীরা। শেষ পর্যন্ত হাসপাতালে পৌঁছালে দুর্গাকে দেখে চিকিৎসক জানান, দেরি হয়ে গিয়েছে। দুর্গার নিষ্প্রাণ শরীর নিয়ে হীরা কান্নায় লুটিয়ে প্রলাপ করেন, অবরোধের জন্য সময়ে পৌঁছাতে পারলেন না হাসপাতালে। অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে হারালেন পৃথিবীর আলো না দেখা সন্তানকেও।

আর জি করে তিন ঘণ্টা অপেক্ষা করার পরে শ্রীরামপুরের বিক্রমের মৃত্যুর পরে তাঁর মা দাবি করেছিলেন, মায়ের কোল খালি করে কীসের বিচার চাইছেন চিকিৎসকরা। শুক্রবার নদিয়ার দুর্গার মৃত্যুর পর একই স্বর স্বামী হীরার মুখে। তাঁর প্রশ্ন, বিজেপির অবরোধের জন্য এগোতেই পারলেন না। তাহলে এই অবরোধ করে প্রতিবাদ করার কী অর্থ?

Related articles

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...