Monday, June 22, 2026

‘চুরি করে অলিম্পিক্সে গিয়েছেন বিনেশ’, অভিযোগ ব্রিজভূষণের

Date:

Share post:

চুরি করে নাকি অলিম্পিক্সে গিয়েছেন ভারতীয় কুসস্তিগির বিনেশ ফোগাট। এমনটাই অভিযোগ আনলেন যৌন নিগ্রহে অভিযুক্ত তথা ভারতীয় কুস্তি সংস্থার অপসারিত প্রাক্তন প্রধান ব্রিজভূষণ শরণ সিং। সদ্য কংগ্রেসে যোগ দিয়েছেন বিনেশ। আর তারপরই এমনই অভিযোগ আনলেন ব্রিজভূষণ।

এই নিয়ে এক সর্বভারতীয় সংবাদসংস্থাকে ব্রিজভূষণ বলেন, “ খেলাধুলার ক্ষেত্রে ভারতের মুকুট হরিয়ানা। সেখানে গত আড়াই বছর ধরে বন্ধ কুস্তি। কোনও ট্রায়াল ছাড়াই বজরং পুনিয়া এশিয়ান গেমসে গিয়েছিলেন। এটা কি মিথ্যা? কুস্তি বিশেষজ্ঞদের কাছে আমার প্রশ্ন, বিনেশ ফোগাটকে আমার প্রশ্ন, একই দিনে কেউ দু’টি ভিন্ন বিভাগে ট্রায়াল দিতে পারে? ওজন নেওয়া হয়ে যাওয়ার পর পাঁচ ঘণ্টা ট্রায়াল বন্ধ রাখা যায়? আপনি কুস্তিতে জেতেননি, চুরি করে অলিম্পিক্সে গিয়েছিলেন। ঈশ্বর আপনাকে তার শাস্তি দিয়েছে। ”

ব্রিজভূষণের বিরুদ্ধে যৌননিগ্রহের অভিযোগ করেছিলেন বজরং-সাক্ষী-বিনেশরা। তাঁরা যন্তর মন্তরের সামনে ধর্নায় বসেছিলেন। বিনেশদের অভিযোগের ভিত্তিতেই কুস্তি সংস্থা থেকে নির্বাসিত করা হয়েছিল ব্রিজভূষণকে। চলছে মামলাও। নিজের বিরুদ্ধে অভিযোগ নিয়ে ব্রিজভূষণ বলেন, “ আমি কোনও মেয়ের সম্মানহানি করিনি। মেয়েদের অসম্মান করার জন্য যদি কাউকে দায়ী করতে হয়, তাহলে সেটা বজরং এবং বিনেশকে করা উচিত। আর এই চিত্রনাট্য লিখেছিলেন ভূপিন্দর হুডা (হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী)। আমাকে যদি বিজেপি বলে হরিয়ানায় গিয়ে ভোটের প্রচার করতে, আমি যেতে রাজি। কংগ্রেস ভুল করল। ওদের পস্তাতে হবে।”

প্যারিস অলিম্পিক্সে ৫০ কেজি বিভাগে নেমেছিলেন বিনেশ। ফাইনালেও উঠেছিলেন। সেখানে দেখা যায় ওজন ১০০ গ্রাম বেশি। সেই কারণে বাতিল করে দেওয়া হয় তাঁকে। দেশে ফিরেই কংগ্রেসে যোগ দেন বিনেশ।

আরও পড়ুন- Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

 


Related articles

তৃণমূলের বিক্ষুব্ধ-বহিষ্কৃতদের ওয়ার্কিং কমিটির নয়া চেয়ারম্যান অরূপ রায়, পদ পেলেন ফিরহাদ-অরূপও

উদ্দেশ্য ছিল নতুন ন্যাশনাল ওয়ার্কিং কমিটি তথা জাতীয় কর্মসমিতি গঠন করা। সেই মতো সোমবার বিকেলে নিউ টাউনের হোটেলে...

রোনাল্ডোকে নিয়েই অশান্তি পর্তুগাল শিবিরে? জবাব দিলেন কোচ মার্টিনেজ

বিশ্বকাপে কঙ্গোর বিপক্ষে ড্র করা ম্যাচের পর মঙ্গলবার পর্তুগালের(Portugal)  প্রতিপক্ষ উজবেকিস্তান। প্রথম ম্যাচ ড্র করার পর থেকে কম...

মহানগরে হরিহরণের সঙ্গীত জীবনের ৫০ বছর উদযাপন, গজল সন্ধ্যায় মাতল নজরুল মঞ্চ

গানের শহর কলকাতায় সুরের জাদু ছড়ালেন 'উস্তাদ-এ-গজল' হরিহরণ (Hariharan)। ২০ জুন (২০২৬) কলকাতার নজরুল মঞ্চে বসেছিল তাঁর একক...

লখনউয়ের কোচিং সেন্টারে আগুন, মৃত ১৫ 

ভয়ঙ্কর ঘটনা! এবার লখনউয়ের কোচিং সেন্টারে অগ্নিকাণ্ডের (Lucknow Fire) ঘটনায় মৃত ১৫। শেষ পাওয়া খবর অনুযায়ী, সেখানে এখনও...