Monday, April 6, 2026

ফের রেল দুর্ঘটনা, ভোররাতে লাইনচ্যুত সোমনাথ এক্সপ্রেস!

Date:

Share post:

ভোরের আলো ফোটার আগেই লাইনচ্যুত সোমনাথ এক্সপ্রেসের (Somnath Express) দুটি কামরা। কেন্দ্রীয় সরকারের অধীনস্থ ভারতীয় রেলের (Indian Railways) গাফিলতির ছবি ফের প্রকাশ্যে। সূত্রের খবর তিনটি জব্বলপুর (Jabbalpur) থেকে মাত্র ২০০ মিটার এগোতেই দুটি কামরার চাকা বেলাইন হয়। ট্রেনের গতি কম থাকায় বড় কোন বিপদ ঘটেনি। তবে এই ঘটনায় ফের রেলের অপদার্থটা সামনে এলো।

সূত্রের খবর মধ্যপ্রদেশের জব্বলপুর থেকে গুজরাটের সোমনাথগামী এক্সপ্রেস ট্রেনটি সকাল ৫:৫০ মিনিট নাগাদ ট্র্যাক থেকে সরে যায়। ঠিক মাঝের দুটি কামরা লাইনচ্যুত হয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে। আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। যদি এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর মেলেনি। ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিষয়টি খতিয়ে দেখছেন রেলের আধিকারিকরা। ক্ষুব্ধ ট্রেনযাত্রীরা বলছেন প্রতি মাসে একটা করে রেল দুর্ঘটনা ‘অপদার্থ’ ভারতীয় রেলের আইডেন্টিটি হয়ে দাঁড়িয়েছে। যাত্রীদের সুরক্ষা নিরাপত্তা নিয়ে বিন্দুমাত্র মাথাব্যথা নেই কেন্দ্রের অধীনস্থ এই সংস্থার। যত দিন যাচ্ছে দেশের বিভিন্ন রাজ্যে রেল দুর্ঘটনা বেড়েই চলেছে। এদিন নেহাত ট্রেনের গতি কম ছিল তাই বড় কিছু ঘটেনি। তবে বারবার কেন ট্রেন লাইনচ্যুত হচ্ছে তার সঠিক তদন্ত প্রয়োজন।


Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...