Thursday, March 12, 2026

সুপ্রিম কোর্টের পরীক্ষা! কালো বেলুনে বিচারের দাবি জানালেন চিকিৎসকরা

Date:

Share post:

সুপ্রিম কোর্টে সোমবার আর জি কর মামলার শুনানির আগে ক্ষোভে ফুঁসছে গোটা বাংলা। সিবিআই কুড়ি দিনের বেশি সময় ধরে তদন্তভার নিলেও বিচার এখনও অধরা। সুপ্রিম কোর্টেও পিছিয়ে যাচ্ছে এই মামলা। সিবিআই সোমবার সর্বোচ্চ আদালতে কী বলে তার দিকে তাকিয়ে গোটা রাজ্য। সিবিআই-কে সঠিক পথে এগোনোর দাবি জানিয়ে রবিবার পথে নামলেন রাজ্যের চিকিৎসকরা। এনআরএস হাসপাতালের সামনে বিচারের দাবি জানানো কালো বেলুন উড়িয়ে ধর্মতলা পর্যন্ত পদযাত্রা করেন তাঁরা।

আর জি করের ঘটনার পরে সঠিক বিচারের দাবি জানিয়ে যৌথমঞ্চ তৈরি করে আন্দোলন চালানো হচ্ছে। সেই জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স ওয়েস্ট বেঙ্গল-এর তরফ থেকে রবিবার এনআরএস হাসপাতাল থেকে ধর্মতলা পর্যন্ত হাঁটার সিদ্ধান্ত নেন। ডাক দেওয়া হয়েছিল চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্ত সব ধরনের কর্মীদের। সেই মতো রবিবার দুপুর তিনটে নাগাদ মিছিল শুরু হয় এনআরএস হাসপাতালের সামনে থেকে।

৯ অগাস্ট আর জি করে ধর্ষণ-খুনের ঘটনার পর তদন্তভার নিয়ে মূল অভিযুক্তকে গ্রেফতার করে কলকাতা পুলিশের। ১৩ অগাস্ট সিবিআই-এর হাত মামলার তদন্তভার যায়। কিন্তু সিবিআই নতুন কোনও গ্রেফতারি বা তদন্ত সাপেক্ষে কোনও বিবৃতি পর্যন্ত প্রকাশ করেনি। ফলে আর জি করের তদন্তে বিচারের দাবি জানানো বিক্ষোভকারীরা অন্ধকারেই রয়ে গিয়েছে। রবিবার তাই ডাক্তারদের মিছিল থেকে দাবি জানানো হয়, তাঁদের দাবি বিচারের। এখনও পর্যন্ত তাঁরা বিচার নিয়ে আশাহত হয়ে রয়েছেন। তাই সুপ্রিম কোর্টের এবার পরীক্ষা সোমবার। সেখানেই একমাত্র তাঁদের আশা পূরণ হতে পারে।

spot_img

Related articles

বৃহস্পতিবার থেকে কাশীপুর–সাঁতরাগাছি নতুন বাসরুট চালু, স্বস্তিতে যাত্রীরা

উত্তর কলকাতার কাশীপুর–ঘোষবাগান এলাকা থেকে হাওড়ার সাঁতরাগাছি পর্যন্ত নতুন বাসরুট চালু হল বৃহস্পতিবার। দীর্ঘদিন ধরে এলাকার বাসিন্দাদের যাতায়াতের...

লোকভবনে ২২ তম রাজ্যপাল হিসেবে শপথ রবির! কথা মুখ্যমন্ত্রীর সঙ্গে

পশ্চিমবঙ্গের লোকভবনে ২২ তম রাজ্যপাল হিসেবে শপথ নিলেন রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি (Ravindra Narayan Ravi)। কলকাতা হাই কোর্টের...

হরমুজে ভারতীয় জাহাজের জন্য সবুজ সংকেত, গ্যাসের সংকট মিটবে কবে কাটছে না ধোঁয়াশা 

হরমুজ প্রণালী (Strait of Hormuz) দিয়ে যাতায়াত করতে পারবে ভারতীয় জাহাজ (Indian Ships) ,  বৃহস্পতিবার সকালে এমন খবর...

দেশজুড়ে এলপিজি সংকট, সংসদ ভবনের মকরদ্বারের সামনে বিক্ষোভ বিরোধী জোটের

গ্যাসের সংকটে নাকাল আমজনতা। বৃহস্পতিবার সকালে সংসদ ভবনের মকরদ্বারের সামনে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ বিরোধী জোটের সাংসদদের। যোগ দিয়েছেন...