Monday, April 6, 2026

টাকা ফেরত চাওয়ায় শ্লীলতাহানি! বাধা দিয়ে আক্রান্ত নির্যাতিতার দিদিও, কাঠগড়ায় বিজেপি নেতা

Date:

Share post:

মহিলাদের উপর আক্রমণে ফের কাঠগড়ায় BJP। বাগদার নতুনপাড়া এলাকায় টাকা ফেরৎ চাওয়ায় মহিলার জামা-কাপড় ছিঁড়ে বেধড়ক মারধরের অভিযোগ উঠল বিজেপি নেতার বিরুদ্ধে। বোনকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন তাঁর দিদিও। ইতিমধ্যে থানায় অভিযোগ জানিয়েছেন আহত ২ মহিলা।নির্যাতিতার বয়ান অনুযায়ী, জমি পাইয়ে দেওয়ার নাম করে BJP পঞ্চায়েত সদস্য বিজয় বাইন মহিলার থেকে ১ লক্ষ ৩০ হাজার টাকা নিয়েছিলেন।  এদিকে ২ বছর কেটে গেলেও তিনি জমি দেননি। শুক্রবার রাতে বিজয়ের কাছে টাকা চান নির্যাতিতা মহিলা। অভিযোগ, তার জেরেই শনিবার সকালে লোকজন নিয়ে ওই মহিলার উপর চড়াও হয় বিজেপি গ্রাম পঞ্চায়েত সদস্য। মহিলাকে বেধড়ক মারধর করে পোশাক ছিঁড়ে দেওয়া হয়। ঠেকাতে গেলে রেহাই পাননি তাঁর দিদিও।নির্যাতিতা জানান “আমি অসহায় বিধবা। দুবছর ধরে আমার টাকা দিচ্ছে না। আমি টাকা ফেরত চাওয়ায় টাকা দিতে অস্বীকার করে। প্রতিবাদ করেছিলাম তাই বাড়িতে লোকজন নিয়ে এসে আমাকে, আমার দিদিকে বেধড়ক মারধর করে। দিদির পেটে লাথি মারে। জামাকাপড় ছিঁড়ে দেয়।”

অন্যদিকে সিন্দ্রানি অঞ্চল তৃণমূল (TMC) সভাপতি সৌমেন ঘোষ (Soumen Ghosh) বলেন, “ওই মহিলারাও ওঁকে ভোট দিয়ে জিতিয়েছে। দীর্ঘদিন ধরে টাকা ফেরত দিচ্ছে না। টাকা চেয়েছিল তাই বেধড়ক মারধর করে। ওর দিদি-বোনকেও মারধর করে। এটাই বিজেপির কালচার। অসহায় বিধবা মহিলা এখন পুলিশের দ্বারস্থ।”










Related articles

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...