Monday, June 8, 2026

বিধানসভা নির্বাচন ২০২৬: প্রার্থী তালিকা প্রস্তুত, মঙ্গলেই ঘোষণার পথে তৃণমূল

Date:

Share post:

২৮ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের পরে যে কোনও সময়ে রাজ্যে নির্বাচন ঘোষণা হতে পারে, এমনটা প্রস্তুতি নিচ্ছিল নির্বাচন কমিশন। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (CEC, Gyanesh Kumar) বারবার অ্যাডজুডিকেশনের আওতায় থাকা ৬০ লক্ষ ভোটারের মধ্যে ন্যায্য ভোটারদের নাম তালিকায় তোলার দাবি জানালেও আজও পর্যন্ত একটিও সাপ্লিমেন্টারি ভোটার তালিকা (supplementary voter list) প্রকাশ করেনি নির্বাচন কমিশন। সংসদে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আসতেই নির্বাচন ঘোষণায় এতটুকু দেরি করেনি নির্বাচন কমিশন (Election Commission)। তবে প্রস্তুত রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসও। মঙ্গলবার বিকেল ৪টায় দলের প্রার্থী তালিকা (candidate list) প্রকাশের খবর দলীয় সূত্রে।

নির্বাচন কমিশনের ফুলবেঞ্চ রাজ্যে এসে যখন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেছিল, রাম-বামেরা ১ বা ২ দফায় নির্বাচনের কথা জানিয়েছিলেন। তৃণমূলের তরফে জানানো হয়েছিল, ভোটের দফা নয়, গুরুত্বপূর্ণ হল ন্যায্য ভোটারদের ভোটার তালিকায় নাম থাকা। রবিবার নির্বাচন ঘোষণার পরে তৃণমূলে (TMC)র তরফে একইভাবে দাবি করা হয়, নির্বাচন এক দফায় হোক বা একাধিক, তৃণমূল কর্মীরা রোজ মাঠে থাকেন। ফলে দফার হেরফেরে রাজ্যে নির্বাচনের ফলাফল হেরফের হবে না।

আরও পড়ুন : ‘বিনা কারণে’ শীর্ষ আধিকারিক বদল: স্বেচ্ছাচারী সিদ্ধান্ত থেকে বিরত থাকতে জ্ঞানেশকে চিঠি মমতার

Related articles

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...