Monday, June 8, 2026

ভোট ঘোষণার পর কমিশনের রদবদল, ২৪ ঘণ্টার মধ্যে নতুন দায়িত্বে শীর্ষকর্তারা

Date:

Share post:

ভোট ঘোষণার পর নির্বাচন কমিশনের নির্দেশে রাজ্যের একাধিক শীর্ষ প্রশাসনিক পুলিশ আধিকারিককে সরানো হয়েছিল। তার ২৪ ঘণ্টার মধ্যেই তাঁদের নতুন দায়িত্ব দিল নবান্ন। সোমবার কর্মী প্রশাসনিক সংস্কার দফতরের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে এই নতুন দায়িত্ব বণ্টনের কথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, মুখ্যসচিব পদ থেকে অপসারিত নন্দিনী চক্রবর্তীকে মুখ্যমন্ত্রীর দফতরে উন্নয়নমূলক কাজের প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। আপাতত তিনি রাজ্যের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের সমন্বয়ের কাজ দেখবেন।

অন্যদিকে স্বরাষ্ট্র পার্বত্য বিষয়ক দফতরের সচিব জগদীশ প্রসাদ মীনাকে একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁকে পরিষদীয় দফতরের সচিব, দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সদস্য সচিব এবং মহিলা শিশু উন্নয়ন সমাজকল্যাণ দফতরের সচিবের দায়িত্বও দেওয়া হয়েছে।নবান্ন সূত্রে খবর, নির্বাচনী প্রক্রিয়ার মধ্যেও প্রশাসনিক কাজকর্ম স্বাভাবিক রাখতে এই দায়িত্ব বণ্টনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে রাজ্য কলকাতা পুলিশের শীর্ষ স্তরেও বড়সড় রদবদল করে নির্বাচন কমিশন। কলকাতা পুলিশের কমিশনার পদ থেকে সরানো হয় সুপ্রতিম সরকারকে। তাঁর জায়গায় দায়িত্ব দেওয়া হয় ১৯৯৬ ব্যাচের আইপিএস অজয়কুমার নন্দকে। দায়িত্ব গ্রহণের নির্দিষ্ট সময়ের আগেই লালবাজারে পৌঁছে যান অজয়, যদিও কিছুক্ষণ পরে তাঁকে আবার সেখান থেকে বেরিয়ে যেতে দেখা যায়। রাজ্য পুলিশের ডিজি পদ থেকেও সরানো হয়েছে পীযূষ পাণ্ডেকে। তাঁকে রাজ্যের নিরাপত্তা অধিকর্তা করা হয়েছে। নতুন ভারপ্রাপ্ত ডিজি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে সিদ্ধিনাথ গুপ্তকে।

অপসারিত কলকাতা পুলিশ কমিশনার সুপ্রতিম সরকারকে এডিজি (সিআইডি) এবং অতিরিক্তভাবে এডিজি (আইবি) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা দফতরেও পরিবর্তন আনা হয়েছে— এতদিনের ডিজি (আইনশৃঙ্খলা) বিনীত গোয়েলকে রাজ্য গোয়েন্দা শাখার ডিজি করা হয়েছে। তাঁর জায়গায় এডিজি (আইনশৃঙ্খলা) হিসেবে দায়িত্ব পেয়েছেন অজয় মুকুন্দ রানাডে।

কারা দফতরেও রদবদল হয়েছে। ডিজি (কারা) করা হয়েছে নটরাজন রমেশ বাবুকে। মনোজ বর্মাকে এডিজি (অতিরিক্ত নিরাপত্তা অধিকর্তা) এবং লক্ষ্মীনারায়ণ মীনাকে এডিজি (কারা) পদে আনা হয়েছে। সকালেই নির্বাচন কমিশন স্পষ্ট করে দিয়েছিল, যাঁদের পদ থেকে সরানো হয়েছে তাঁদের নির্বাচন প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত কোনও ভোট সংক্রান্ত কাজে রাখা যাবে না। সেই নির্দেশ মেনেই তাঁদের নতুন দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছে নবান্ন।

আরও পড়ুন- আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

_

_

_

_

_

Related articles

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...