Saturday, April 4, 2026

দীপবীরের সংসারে লক্ষ্মীর আগামন, কেমন আছে মা ও সন্তান!

Date:

Share post:

মা হলেন দীপিকা পাড়ুকোন (Dipika Padukan)। গণেশ চতুর্থীর পরের দিন দীপবীরের ঘরে এলো লক্ষ্মী। রবিবার, দক্ষিণ মুম্বইয়ের এক হাসপাতালে সন্তানের জন্ম দেন অভিনেত্রী। মা ও সন্তান দুজনেই সুস্থ আছেন- হাসপাতাল সূত্রে খবর।

গণেশ পুজো উপলক্ষ্যে দীপিকা-রণবীরকে (Ranvir Singh) দেখা গিয়েছিল সিদ্ধিবিনায়ক মন্দিরে প্রার্থনা করতে। এছাড়া একাধিক মন্দির-চার্চে স্ত্রীকে নিয়ে গিয়েছেন রণবীর। প্রথমে জানা গিয়েছিল, আগামী ২৮ সেপ্টেম্বর ভূমিষ্ঠ হতে পারে দীপিকার প্রথম সন্তান। কিন্তু শনিবার বিকেলে দীপিকাকে নিয়ে হাসপাতালে ভর্তি করান রণবীর। রবিবার পাওয়া গেল সুখবর। উচ্ছ্বসিত অনুরাগীরা। ২০২৫-এ মার্চ থেকে ফের শুটিং ফ্লোরে ফিরবেন দীপিকা এমনটাই জানা গিয়েছে।

২০১৩ সালে রামলীলা ছবির শুটিং থেকে শুরু হয় দীপিকা ও রণবীরের প্রেম। এর পরে ‘বাজিরাও মস্তানি’, ‘পদ্মাবত’ এবং ‘৮৩’-র মতো ছবিতে একসঙ্গে তাঁরা কাজ করেছেন। ২০১৮-র ১৪ নভেম্বর ইতালির লেক কোমো-তে রাজকীয় কায়দায় বসেছিল দীপিকা ও রণবীরের বিয়ের আসর। কিছু দিন আগেই স্ফীতোদর নিয়ে মাতৃত্বকালীন ফোটোশুটে ধরা দেন দীপিকা। সঙ্গে রণবীর। ইতিমধ্যেই অভিনেতা জানিয়েছেন তিনি পিতৃকালীন ছুটি নিচ্ছেন।

আরও পড়ুন- টাকা ফেরত চাওয়ায় শ্লীলতাহানি! বাধা দিয়ে আক্রান্ত নির্যাতিতার দিদিও, কাঠগড়ায় বিজেপি নেতা

 


Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...