Friday, April 3, 2026

বিচার পেতে কতক্ষণ: রবিবার ফের পথে টলি তারকারা

Date:

Share post:

যতদিন বিচার পাওয়া না যাবে, ততদিন পথে থাকবেন। রবিবারও আর জি কর ইস্যুতে পথে নামলেন টলিগঞ্জের তারকা থেকে কলা কুশলীরা। টালিগঞ্জ থেকে শুরু হওয়া মিছিল বিভিন্ন জায়গায় অবস্থান বিক্ষোভেরও চেহারা নেয়। সোমবার সুপ্রিম কোর্টের শুনানির অপেক্ষায় টলিউডও।

রবিবার সন্ধ্যায় নির্ধারিত ঘোষণা অনুযায়ী টালিগঞ্জ ট্রাম ডিপো থেকে মিছিলে হাঁটেন অপরাজিতা আঢ্য, মানসী সিনহা, রাহুল বন্দ্যোপাধ্যায়, জয়জিৎ বন্দ্যোপাধ্যায় সহ তারকারা। তাদের স্লোগানের সামনেই ছিল বিচারের সময় নিয়ে প্রশ্ন। টলিউডের মিছিল থেকে প্রশ্ন, পেরোয় দিন, পেরোয় ক্ষণ; বিচার পেতে কতক্ষণ।

১৩ অগাস্ট সিবিআই আর জি কর মামলা হাতে নেওয়ার পরে আর্থিক বেনিয়মের অভিযোগে যতটা নজর দিয়েছে, গ্রেফতার করেছে, ততটা সক্রিয় ভূমিকা কী দেখিয়েছে নির্যাতিতা ডাক্তারের বিচারে, প্রশ্ন তারকাদের।

রবিবারের মিছিল থেকে তাই দক্ষিণ কলকাতার মানুষের ঘুম ভাঙানোর বার্তা দেন তারকারা। ট্রাম ডিপো থেকে শুরু হওয়া মিছিল টালিগঞ্জ থানা পেরোনোর সময় সরিয়ে দেওয়া হয় ব্যারিকেড। রাসবিহারী মোড় অবরুদ্ধ করে বিচারের দাবি জানান তাঁরা। ফের হাজরা মোড়ে পৌঁছেও একইভাবে হাজরা মোড় অবরোধ করেন তাঁরা। সেখানে মানববন্ধন করে মিছিল শেষ করেন টলি তারকা কলাকুশলীরা।

Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...