Monday, April 6, 2026

আর্থিক দুর্নীতি মামলায় জামিন অনুব্রত কন্যার, দ্রুতই জেলমুক্তি!

Date:

Share post:

আর্থিক দুর্নীতিতে ইডির হতে গ্রেফতার হওয়ার ১৫ মাস পরে জামিন পেলেন অনুব্রত মণ্ডল কন্যা সুকন্যা মণ্ডল। তিহার জেল থেকে মুক্তির সম্ভাবনা বুধবারই। এই খবরে খুশির হাওয়া বীরভূমে।

২০২২ সালের অগাস্ট মাসে আর্থিক তছরুপ মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট দিল্লিতে ডেকে পাঠায় সুকন্যা মণ্ডলকে। সেখানেই গ্রেফতার করা হয় তাঁকে। অভিযোগ করা হয় তিনি তদন্তে সহযোগিতা করছেন না।

অবশেষে সুকন্যা মণ্ডলকে জামিন দিতে বাধ্য হল দিল্লি হাইকোর্ট। সুকন্যা ইডির জিজ্ঞাসাবাদে বারবার দাবি করেছেন তিনি তাঁর অ্যাকাউন্টের বিষয়ে কিছুই জানতেন না। এই মামলায় ১৫ মাস জেলবন্দি থাকার পরে অবশেষে তাঁকে জামিন দিল দিল্লি হাইকোর্ট।

Related articles

উত্তরপ্রদেশ থেকে ২০০ গাড়ি সেনা, ইভিএম মেশিনে চিপ! সতর্ক করলেন মমতা

নির্বাচন কমিশনকে দিয়ে যে পদ্ধতিতে কারচুপি ২০২৪ সালের লোকসভা নির্বাচন পর্যন্ত কেন্দ্রের বিজেপি সরকার করে এসেছে, তার পর্দা...

বিয়ের প্রতিশ্রুতিতেও মুক্তি নয়, পকসো মামলায় কড়া বার্তা গুয়াহাটি আদালতের

প্রেমের সম্পর্কের কথা বলে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করা যায় না। পকসো মামলার শুনানিতে এই মন্তব্য করল গুয়াহাটি হাইকোর্ট...

মানুষের কাজ যে করবে সেই প্রার্থী: নাম না করে তপন চট্টোপাধ্যায়কে নিশানা তৃণমূল সুপ্রিমোর

“কেউ কেউ আছে কাজ করবে না, কিন্তু সারাজীবন তাঁকেই প্রার্থী করতে হবে। না দল সেটা কোনওদিনই করবে না“।...

গান্ধীমূর্তিতে শ্রদ্ধা জানিয়ে মনোনয়ন পেশ: ঘরের ছেলে কুণালের জন্য বিপুল উন্মাদনা জনতার

নির্বাচনের দিন যত এগিয়ে আসছে সব দলীয় প্রার্থীদের মনোনয়নের প্রক্রিয়াও তত দ্রুত হচ্ছে। সোমবারই প্রথম দফার নির্বাচনের মনোনয়ন...