Friday, June 26, 2026

সন্দীপকে হেফাজতে চাইলই না! আদালতে ভর্ৎসিত সিবিআই

Date:

Share post:

সন্দীপ ঘোষকে নিজেদের হেফাজতেই চাইল না সিবিআই (CBI)। শুধু সন্দীপ নন, আরজি কর দুর্নীতি মামলায় বাকি তিনজনকেও নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আবেদন করলো না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ২৩ সেপ্টেম্বর পর্যন্ত সন্দীপ ঘোষ (Sandeep Ghosh) সহ ৪ জনকে জেল হেফাজতের নির্দেশ দিল আলিপুরের বিশেষ সিবিআই আদালত (Special Court)।

আরজি কর দুর্নীতির তদন্তে সন্দীপ ঘোষকে গ্রেফতারির পর আট দিন নিজেদের হেফাজতে রেখেছিল সিবিআই৷ পাশাপাশি সন্দীপ ঘোষের আরও কিছু সহযোগীর ভূমিকা উঠে এসেছিল সিবিআইয়ের তদন্তে। এদিন সন্দীপ ঘোষ, সুমন হাজরা, বিপ্লব সিংহ এবং আফসর আলিকে নিজাম প্যালেস থেকে আলিপুর আদালতে হাজির করে সিবিআই। তবে সিবিআইয়ের তরফ থেকে হেফাজতে না নিতে চাওয়ায় আগামী ২৩ সেপ্টেম্বর পর্যন্ত চার জনের জেল হেফাজতের নির্দেশ দিল আলিপুরের বিশেষ সিবিআই আদালত৷

সূত্রের খবর, সিবিআইয়ের তরফ থেকে প্রথমে মৌখিক ভাবে পরে লিখিত ভাবে আদালতে ভার্চুয়াল হাজিরার (virtual attendence) আবেদন করা হয়। বিচারক সেই আবেদন খারিজ করায় সন্দীপ সহ বাকিদের সশরীরে এদিন আদালতে নিয়ে যাওয়া হয়। এদিকে তাঁদের আজ আদালতে ঢোকানোর সময় চরম বিশৃঙ্খল পরিস্থির সৃষ্টি হয়।

আদালতে সিবিআই (CBI)-এর তদন্তকারী অফিসার তাদের তরফ থেকে জানানো হয়, সন্দীপের বিরুদ্ধে ডিজিটাল কিছু তথ্যপ্রমাণ পেয়েছেন। তা খতিয়ে দেখার জন্য পরীক্ষা করতে চাইছেন, যা করতে সময় লাগবে। সেই প্রক্রিয়া সম্পন্ন হলে সন্দীপ ঘোষ সহ বাকিদের ভবিষ্যতে ফের হেফাজতে নিতে চায় সিবিআই। ২৩ সেপ্টেম্বর পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতে থাকবেন সন্দীপ।

Related articles

আপাতত ১ মাস বন্ধ G+5 নির্মাণ: আওতায় কারা? স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী

আপাতত কলকাতা, বিধাননগর, বরানগর, কামারহাটি এবং দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকায় আপাতত ১ মাস বন্ধ জি+৫ (G+5) নির্মাণ।...

তারাতলার ঘটনায় ব্যথিত, ‘প্রায়শ্চিত্ত’ করতে তৃণমূল ছাড়লেন বিশ্বরূপ!

কলকাতা পুরসভার (KMC) ৪৮ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর বিশ্বরূপ দে (Former Councillor Biswarup Dey) তারাতলার বিপর্যয়ে মানসিক কষ্টে...

পঞ্চম শ্রেণির পড়ুয়ার উপর অমানবিক নির্যাতন! অধরা অভিযুক্ত

সামান্য এক ঘটনাকে কেন্দ্র করে সামনে এসেছে শিউরে উঠার মতো নির্যাতনের অভিযোগ। দক্ষিণ ২৪ পরগনার (South 24 Pargana)...

আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি খুনে গ্রেফতার ১০

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari) বিধানসভায় নির্দেশের পরেই অ্যাকশন। দীর্ঘ আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি (CPM Couple Murder...