Wednesday, April 8, 2026

আরও বিপাকে অরিন্দম শীল! এবার পরিচালকের বিরুদ্ধে দায়ের হল এফআইআর

Date:

Share post:

শুটিং সেটে অভিনেত্রীকে শ্লীলতাহানির অভিযোগে ইতিমধ্যেই ডিরেক্টর্স গিল্ড থেকে সাসপেন্ড করা হয়েছে অরিন্দম শীলকে। সরানো হয়েছে কলকাতা চলচ্চিত্র উৎসব থেকেও। এবার আরও বিপাকে পড়লেন পরিচালক। এবার দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানায় পরিচালক অরিন্দম শীলের নামে এফআইআর দায়ের করা হল। যৌন হেনস্থার অভিযোগ তোলা সেই অভিনেত্রীই লিখিত এফআইআর দায়ের করেছেন।

পরিচালকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলে ওই অভিনেত্রী বলেন, পরিচালক তাঁকে ঘনিষ্ঠ দৃশ্য বোঝাতে গিয়ে তার সঙ্গে অশ্লীল আচরণ করেন। যদিও পুরো ঘটনার কথা অস্বীকার করেছেন অরিন্দম শীল। মহিলা কমিশনেও অভিযোগ জানান ওই অভিনেত্রী। পরিচালকের দাবি, শট বোঝাতে গিয়ে অনিচ্ছাকৃতভাবে এই পরিস্থিতি তৈরি হয়েছিল। এই নিয়ে তিনি ক্ষমা চেয়ে মহিলা কমিশনকে একটি লিখিত চিঠিও লেখেন।

আরও পড়ুন- কর্মবিরতিতে জুনিয়র ডাক্তাররা, বিনা চিকিৎসায় মারা যাচ্ছে মানুষ! ক্ষোভ প্রকাশ দেশ বাঁচাও গণ মঞ্চের

 

Related articles

সিএবির টি২০ লিগে বাড়ল দল সংখ্যা, কঠিন সময়ে রাহানেকে পরামর্শ সৌরভের

আসন্ন মরশুমে আরও বড় কলেবড়ে হতে চলেছে বেঙ্গল প্রো টি২০ লিগ(Bengal Pro T20 League)। নতুন দল যুক্ত হল...

ভোটার তালিকা থেকে বাদ ৫০ লক্ষ! দুর্যোগ উপেক্ষা করেই কমিশনের বিরুদ্ধে অনশনে বাংলা পক্ষ

ভোটার তালিকায় নজিরবিহীন কোপ। প্রায় ৫০ লক্ষ বৈধ বাঙালির নাম তালিকা থেকে বাদ দেওয়ার অভিযোগে এবার রণংদেহি মেজাজে...

কখন শুরু যুদ্ধ: কী কী হারাবে আমেরিকা, তথ্য পেশ ইরানের

একদিকে মার্কিন রাষ্ট্রপতি গরম গরম হুমকি দিচ্ছেন ইরানকে ধ্বংস করে দেওয়ার। অন্যদিকে মার্কিন মন্ত্রীরা বারবার দাবি করছেন সন্ধির...

নির্বাচনের জন্য প্রস্তুত নয় বুথই! আলাদা করে সচিব নিয়োগের সিদ্ধান্ত কমিশনের

বাংলায় নির্বাচন প্রক্রিয়া দ্রুত শেষ করতে উঠে পড়ে লেগেছে দিল্লির নির্বাচন কমিশন। বাংলার প্রায় ১ কোটি ভোটারের ভোটাধিকার...