Monday, June 15, 2026

কথা রাখলেন অভিষেক, চালু হল আছিপুর থেকে বিবাদী বাগ বাস সার্ভিস

Date:

Share post:

কথা দিলে কথা রাখেন ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। আজ পর্যন্ত ডায়মন্ডহারবার কেন্দ্রের বাসিন্দাদের যা যা প্রতিশ্রুতি দিয়েছেন প্রতিটি কাজই তিনি করে দেখিয়েছেন। উদাহরণ পানীয় জল, রাস্তাঘাট, স্বাস্থ্য পরিষেবা, কিছুই বাদ যায়নি। কয়েক মাস আগে লোকসভা ভোটের ঠিক আগে দক্ষিণ চব্বিশ পরগনার বজবজ বিধানসভায় মানুষের দাবি মেনে ব্রিজ করে দিয়েছেন। যার ফলে আজ লক্ষ লক্ষ মানুষ উপকৃত। মানুষ বলছেন, গত ৭০ বছরে যা হয়নি অভিষেক বন্দ্যোপাধ্যায় তাই করে দেখিয়েছেন। এরই মধ্যে স্থানীয় আছিপুরবাসীকে দেওয়া কথাও রাখলেন তিনি।

বেশ কয়েক বছর হয়ে গেল আছিপুর থেকে ধর্মতলা পর্যন্ত একটি বাস চলত। ৭৭ নম্বর বাস। কিন্তু অনেকদিন হল ওই রুট বন্ধ হয়ে গিয়েছে। তাতে মানুষের ভোগান্তি বেড়েছিল। এবার স্থানীয় মানুষের এই সমস্যাও মিটিয়ে দিলেন সাংসদ। গত ১০ অগাস্ট অভিষেক বন্দ্যোপাধ্যায় আমতলায় এসেছিলেন। তখন আছিপুরবাসীর তরফে পুজালি পুরসভার চেয়ারম্যান তাপস বিশ্বাস বলেন, বাস না থাকায় আছিপুরবাসীর খুব অসুবিধা হচ্ছে। শুনেই তিনি কথা দিয়েছিলেন তাপসবাবুকে। আর শেষ পর্যন্ত কথা রাখলেন তিনি। রাখিপূর্ণিমার দিন থেকে চালু হয়ে গিয়েছে আছিপুর থেকে বিবাদীবাগ সরকারি বাস সার্ভিস। আছিপুরবাসীর কাছে এটা একটা বড় পাওনা। বাস সার্ভিস চালু হওয়ার খবরে উল্লসিত আছিপুরের বাসিন্দারা। সকাল সাড়ে ছ’টা থেকে আপাতত এই বাসের সার্ভিস পাওয়া যাচ্ছে। ফলে কলকাতা যাতায়াতে আছিপুরবাসীর অনেক দিনের সমস্যা মিটল। পূজালি পুরসভার চেয়ারম্যান তাপস বিশ্বাস বলেন, আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যখনই কোনও সমস্যার কথা বলা হয়, তিনি তা মেটানোর চেষ্টা করেন। এক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি।

আরও পড়ুন- আরও বিপাকে অরিন্দম শীল! এবার পরিচালকের বিরুদ্ধে দায়ের হল এফআইআর

 

Related articles

NCPI-তে যোগ দলত্যাগী সাংসদদের: ব্যাঙের ছাতায় কেন, প্রশ্ন তৃণমূলের

লোকসভায় তৃণমূলের বিরুদ্ধে প্রবল ক্ষোভ দেখিয়ে নিজেদের দল ছেড়ে এনডিএকে সমর্থনের দাবি করেছিলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। শেষ...

নেহরুর রেকর্ড ভেঙে মোদির একযুগ: ঋণের পাহাড়, বেকারত্ব ও প্রশ্নফাঁসের ১২ বছর 

দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে পিছনে ফেলে ভারতের ইতিহাসে সবচেয়ে বেশিদিনের প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদি। দেশজুড়ে বিজেপির ধান্দাবাজ...

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...