Tuesday, June 2, 2026

ইন্দো-নেপাল ক্যারাটে প্রতিযোগিতায় তৃতীয় সামসেরগঞ্জের সাকিব হোসেন

Date:

Share post:

কমল মজুমদার , জঙ্গিপুর : নজির গড়লেন সামসেরগঞ্জের মধ্য চাচন্ড গ্রামের ছাত্র সাকিব হোসেন।ইন্দো নেপাল ক্যারাটে প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করেন সাকিব হোসেন। দিন দুয়েক আগেই নেপালে অনুষ্ঠিত হওয়া এই ক্যারাটে প্রতিযোগিতায় সাফল্য পাওয়ায় খুশি সাকিবের বাবা মা থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকারা।

দিন কয়েক আগেই ডাক পেয়ে শিক্ষক ও মায়ের সঙ্গে ক্যারাটে প্রতিযোগিতায় নেপালের উদ্দেশ্যে রওনা দেয় সাকিব। খেলা হয় রবিবার। তাতেই কার্যত বাজিমাত করে সাকিব। প্রথম এবং দ্বিতীয় স্থান ধরে না রাখতে পারলেও নেপালের মতো জায়গায় গিয়ে ক্যারাটে খেলে তৃতীয় স্থান অধিকার করতে পেরে গর্বিত সাকিব হোসেন। ছেলে সাকিবের সাফল্যে খুশি বাবা রাকিব হোসেন। রাকিব হোসেন বলেন, “ছোট্ট থেকেই সাকিব প্রতিভাবান। নেপালে গিয়ে ক্যারাটে প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার সত্যিই আমাদের গর্বে বুক ভরিয়ে দিয়েছে। আগামী দিনে আরো ভালো সাফল্য করুক এটাই কামনা করি। ”

এদিকে খেলা শেষে মঙ্গলবার সকালেই বাড়ি ফিরেছে সাকিব। প্রথম, দ্বিতীয় হওয়ার ইচ্ছা থাকলেও তৃতীয় হয়েই আপাতত সন্তুষ্ট থাকতে হয়েছে তাকে। এবারে সেই সুযোগ হাতছাড়া হলেও, আগামীদিনে ক্যারাটে প্রতিযোগিতায় সেরা উপহার দিতে চান সাকিব।

আরও পড়ুন- কোচ হিসেবে প্রথম টুর্নামেন্টে ব্যর্থই হন মানোলো, ইন্টারকন্টিনেন্টাল কাপে হারের কী বলছেন ভারতের নতুন কোচ?


Related articles

ঘরের মাঠেই বিদেশ সফর! এশিয়ান গেমসের আগে প্রস্তুতি সিরিজ ভারতের

দেশের মাটিতেই এবার বিদেশ সফর করবে ভারতীয় দল(India)। আগামী সেপ্টেম্বর মাসে আফগানিস্তানের(Afghanistan ) টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে দিল্লিতে।...

তীব্র দাবদাহে পুড়ছে দক্ষিণবঙ্গ, ঝড়বৃষ্টি উত্তরে

জুন মাসের শুরু থেকেই ঊর্ধ্বমুখী উষ্ণতা দক্ষিণবঙ্গবাসীর জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। মাসের দ্বিতীয় দিনেও তীব্র গরমে হাঁসফাঁস...

আমেরিকায় পরিবারের ৬ জনকে গুলি করে আত্মঘাতী হত্যাকারী

আমেরিকায় (America) ফের এলোপাথাড়ি গুলিতে নিহত হয়েছেন একই পরিবারের ৬ জন সদস্য। আত্মহত্যা করেছেন হামলাকারী নিজেও। আমেরিকার আইওয়ার...

তারকেশ্বর মন্দির পরিদর্শনের করে আজ বিকেলে দিল্লি যাত্রা মুখ্যমন্ত্রীর 

সল্টলেকে বিজেপির দফতরে 'জনতার দরবার' কর্মসূচিতে মানুষের অভাব অভিযোগের কথা শোনার পর সোমবার দুপুরে হুগলির তারকেশ্বর মন্দিরে যাবেন...