Monday, June 15, 2026

কোচ হিসেবে প্রথম টুর্নামেন্টে ব্যর্থই হন মানোলো, ইন্টারকন্টিনেন্টাল কাপে হারের কী বলছেন ভারতের নতুন কোচ?

Date:

Share post:

ইন্টারকন্টিনেন্টাল কাপ হাতছাড়া হয়েছে ভারতের । মরিশাসের কাছে ড্র-এর পর গতকাল সিরিয়ার কাছে ০-৩ গোলে হারে টিম ইন্ডিয়া। আর এই হারের ফলে ভারতের কোচ হিসেবে প্রথম টুর্নামেন্টে ব্যর্থই হন মানোলো মার্কুয়েজ। ট্রফি হাতছাড়া হয় ভারতের। আর টিম ইন্ডিয়ার এই পারফরম্যান্সে রেগে গেলন ভারতের নতুন কোচ । ম্যাচ শেষে জানান, দলের পারফরম্যান্সে হতাশ তিনি।

এই বিয়ে ম্যাচ শেষে মার্কুয়েজ বলেন, “ প্রথমার্ধের খেলা দেখে খুব রাগ হয়েছে। আমরা ভয়ে ভয়ে খেলেছি। আমরা ওদের আটকাতে পারতাম। কিন্তু পারিনি।“ কিন্তু দ্বিতীয়ার্ধে দলের খেলায় তিনি খুশি বলে জানান। এই নিয়ে মার্কুয়েজ বলেন, “দ্বিতীয়ার্ধে আমরা ভাল খেলেছি। দলের খেলায় আমি খুশি। যেভাবে গোলের জন্য আমরা আক্রমণ করেছি তা আমাকে আনন্দ দিয়েছে। ম্যাচের ফল ৩-০ হওয়া উচিত ছিল না। আমাদের গোল করা উচিত ছিল। ওরা প্রতি-আক্রমণ থেকে আমাদের হারিয়ে দিল। তবে দ্বিতীয়ার্ধে আমরা সাহসী ফুটবল খেলেছি।“ এখানেই না থেমে তিনি আরও বলেন, “ এই ম্যাচে আমরা অন্তত সুযোগ তৈরি করতে পেরেছি। মরিশাসের বিরুদ্ধে তো সেটাও পারিনি। ওদের গোলরক্ষক দু’তিনটে ভাল সেভ করেছে। প্রথমার্ধের থেকে হাজার গুণ ভাল ফুটবল খেলেছি দ্বিতীয়ার্ধে। তবে গোল করতে না পারায় হতাশ লাগছে।“

আরও পড়ুন- পু.ড়িয়ে মে.রেছিলেন অলিম্পিয়ান প্রেমিকাকে, সেই আ.গুনেই মৃ.ত্যু প্রেমিকের


Related articles

NCPI-তে যোগ দলত্যাগী সাংসদদের: ব্যাঙের ছাতায় কেন, প্রশ্ন তৃণমূলের

লোকসভায় তৃণমূলের বিরুদ্ধে প্রবল ক্ষোভ দেখিয়ে নিজেদের দল ছেড়ে এনডিএকে সমর্থনের দাবি করেছিলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। শেষ...

নেহরুর রেকর্ড ভেঙে মোদির একযুগ: ঋণের পাহাড়, বেকারত্ব ও প্রশ্নফাঁসের ১২ বছর 

দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে পিছনে ফেলে ভারতের ইতিহাসে সবচেয়ে বেশিদিনের প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদি। দেশজুড়ে বিজেপির ধান্দাবাজ...

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...