Friday, June 26, 2026

পু.ড়িয়ে মে.রেছিলেন অলিম্পিয়ান প্রেমিকাকে, সেই আ.গুনেই মৃ.ত্যু প্রেমিকের

Date:

Share post:

আগুনে পুড়ে এবার মৃত্যু হল রেবেকা চেপতেগেইয়ের প্রেমিক ডিকসন এনডিয়েমার। গত বৃহস্পতিবার আগুনে পুড়ে মৃত্যু হয়েছিল প্যারিস অলিম্পিক্সে অংশগ্রহনকারী রেবেকার। এনডিয়েমা পেট্রল দিয়ে আগুন লাগিয়ে দেন রেবেকার গায়ে। জানা যাচ্ছে, সেই আগুনেই ঝলসে যান এনডিয়েমা। আর তাতেই মৃত্যু হয়েছে তাঁর।

কেনিয়ার সংবাদমাধ্যম সূত্রে খবর, প্যারিস অলিম্পিক্সের পর প্রেমিকের সঙ্গে রেবেকার দীর্ঘ বাগবিতণ্ডা হয়। ঘরের মধ্যেই প্রেমিকার গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছিলেন ডিকসন। সেই আগুনে নিজেও খানিকটা ঝলসে গিয়েছিলেন তিনি। রেবেকার সঙ্গে একই হাসপাতালে ভর্তি করা হয়েছিল ডিকসনকেও। তাঁর শরীরেও ছিল গুরুতর । জানা যাচ্ছে, চিকিৎসাতে সাড়া দেননি ডিকসনের। স্থানীয় হাসপাতাল সূত্রে জানানো হয়, মঙ্গলবার সকালে মৃত্যু হয়েছে ডিকসনের।

আরও পড়ুন- বাংলাদেশের বিরুদ্ধে দলে সুযোগ না পেয়েও দুঃখ পাননি রিঙ্কু, কারন জানালেন নিজেই

২০২৪ প্যারিস অলিম্পিক্সের ম্যারাথনে অংশগ্রহণ করেছিলেন রেবেকা। তবে সেখানে থেমেছিলেন ৪৪তম স্থানে। বাড়ি উগান্ডায় হলেও তিনি থাকতেন কেনিয়াতে। আর বাড়ি ফিরেই কঠিন পরিনতি হয় রেবেকার।


Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...