Monday, June 15, 2026

নয় প্রার্থীর জন্য প্রচার করবেন, অন্তর্বর্তী জামিন কাশ্মীরের রশিদকে

Date:

Share post:

সাংসদ নির্বাচিত হয়ে জামিন পেয়েছিলেন শপথ নেওয়ার জন্য। বিজেপি জমানায় জঙ্গিদের মদত দেওয়ার অভিযোগে জেলবন্দি ইঞ্জিনিয়ার রশিদ লোকসভা নির্বাচনে বিপুল ভোটে জিতে সাংসদ হয়েছে। এবার পালা তার দলের কর্মীদের বিধানসভা নির্বাচনে জেতানোর। তাই আদালতের নির্দেশ অন্তর্বর্তী জামিনে মুক্ত হয়ে নির্বাচনী প্রচারে যোগ দিতে পারবেন রশিদ। মঙ্গলবারই এই নির্দেশ দেয় দিল্লির এনআইএ আদালতের বিচারক চান্দের জিৎ সিং।

লোকসভা নির্বাচনে বারামুলা কেন্দ্র থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমন আবদুল্লাকে পরাজিত করে সাংসদ নির্বাচিত হন ইঞ্জিনিয়ার রশিদ। চলতি মাসের ১৮ তারিখ থেকে বিধানসভা নির্বাচন জম্মু ও কাশ্মীরে। এই নির্বাচনে রশিদের আওয়ামি ইত্তেহাদ পার্টি নয়টি কেন্দ্রে প্রার্থী দিয়েছে। এই নয় প্রার্থীর জন্য প্রচার করার অনুমতি চেয়ে আদালতে আবেদন জানান রশিদ। আবেদন মঞ্জুর করে ২ অক্টোবর পর্যন্ত অন্তর্বর্তী জামিন দেয় পাতিয়ালা হাউস কোর্ট। কাশ্মীরের নির্বাচনের ফলাফল বেরোবে ৮ অক্টোবর।

আদালতের এই সিদ্ধান্তের পরে হতাশা প্রকাশ করেছেন ওমর আবদুল্লা। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, এই জামিন মানুষের কাজ করার জন্য দেওয়া হয়নি। সাংসদ নির্বাচিত হওয়ার পরে বারামুল্লার জন্য কাজ করেননি রশিদ। এবার ভোটের প্রচারে আসবেন। কিন্তু মানুষকে পরিষেবা দেওয়ার সময় আবার তিনি থাকবেন না। এটা শুধুই ভোটের ফায়দা তোলার চেষ্টা বলে দাবি ওমর আবদুল্লার।

Related articles

NCPI-তে যোগ দলত্যাগী সাংসদদের: ব্যাঙের ছাতায় কেন, প্রশ্ন তৃণমূলের

লোকসভায় তৃণমূলের বিরুদ্ধে প্রবল ক্ষোভ দেখিয়ে নিজেদের দল ছেড়ে এনডিএকে সমর্থনের দাবি করেছিলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। শেষ...

নেহরুর রেকর্ড ভেঙে মোদির একযুগ: ঋণের পাহাড়, বেকারত্ব ও প্রশ্নফাঁসের ১২ বছর 

দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে পিছনে ফেলে ভারতের ইতিহাসে সবচেয়ে বেশিদিনের প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদি। দেশজুড়ে বিজেপির ধান্দাবাজ...

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...