Thursday, June 4, 2026

কামান দাগো! পরিষেবা ভুলে স্বাস্থ্য ভবন অভিযানে স্লোগান বদল ডাক্তারদের

Date:

Share post:

সুপ্রিম কোর্টের নির্দেশ। রাজ্য প্রশাসনের অনুরোধ। রাজ্যের সাধারণ মানুষের স্বাস্থ্য পরিষেবার বেহাল অবস্থায় একের পর এক মৃত্যুর পরেও কর্মবিরতিতে অনড় জুনিয়র চিকিৎসকরা। মঙ্গলবার কাজে ফেরার বদলে স্বাস্থ্য ভবন অভিযান জুনিয়র চিকিৎসকদের। আর সেই অভিযানে বিচার চাওয়ার দাবির সঙ্গে নতুন করে চিকিৎসকদের মুখে যুক্ত হল ‘কামান দাগো’ স্লোগান।

কড়া নিরাপত্তায় সল্টলেকের করুণাময়ী থেকে মিছিল করে স্বাস্থ্য ভবনের (Swastha Bhavan) দিকে মিছিল করে এগোন জুনিয়র চিকিৎসকরা। লালবাজার অভিযানে যেমন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগ দাবি করেছিলেন জুনিয়র চিকিৎসকরা, স্বাস্থ্য ভবন অভিযানে মূল দাবি রাখা হয় স্বাস্থ্য সচিবের (health secretary) পদত্যাগ। এর আগেও ২১ অগাস্ট স্বাস্থ্য ভবন (Swastha Bhavan) অভিযানে গিয়েছিলেন জুনিয়র চিকিৎসকরা। সেদিন তাঁদের দাবি ছিল সন্দীপ ঘোষ সহ আর জি করের (R G Kar Hospital) তৎকালীন সব পদাধিকারীদের অপসারণ। সেই সঙ্গে ধর্ষণ-খুনে অভিযুক্তদের শাস্তি। মূল ঘটনায় তদন্ত সিবিআই। অন্যদিকে চিকিৎসকদের দাবি মেনে সব পদাধিকারীকেই সরিয়ে দেয় স্বাস্থ্য ভবন।

চিকিৎসকরা দফায় দফায় দাবি বদলেছেন। দফায় দফায় তা নিয়ে পদক্ষেপ নিয়েছে রাজ্য প্রশাসন। কাজে ফিরলে তাঁদের সব অভিযোগের তদন্তের আশ্বাস দিয়েছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। কাজে যোগ দিয়ে আন্দোলন চালিয়ে গেলেও কোনও কড়া পদক্ষেপ নেওয়া হবে না বলে সুপ্রিম কোর্টে জানিয়েছে রাজ্য। তারপরেও কর্মবিরতি চালিয়ে যাওয়ার জন্য় এবার নতুন অজুহাতে জুনিয়র চিকিৎসকরা। এবার স্বাস্থ্য সচিবের পদত্যাগ সহ পুলিশ কমিশনারের পদত্যাগ ও আরও চার অধিকর্তার পদত্যাগ দাবি করে তাঁরা স্বাস্থ্য ভবন অভিযান চালায় মঙ্গলবার।

Related articles

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...

গৌরী স্প্র্যাটের সঙ্গে বৈবাহিক জীবন শুরু আমিরের?

ফের সংবাদ শিরোনামে আমির খানকে ব্যক্তিগত জীবন! গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয় একেবারেই, কিন্তু...

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...