Friday, June 19, 2026

টুইন টাওয়ারের কঙ্কাল! ২৩ বছর পরে ছবি রয়ে গিয়েছে, নেই শুধু চিত্রগ্রাহক

Date:

Share post:

২৩ বছর পেরোলেও ১১ সেপ্টেম্বর গোটা বিশ্বের কাছে আজও দগদগে ক্ষত। ভেঙে পড়া ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের টুইন টাওয়ারের (Twin Tower) জায়গায় নতুন নির্মাণ হলেও সম্প্রতি ভাইরাল হওয়া একটি ছবি মনে করিয়ে দিল সেদিনের সেই ভয়াবহ ঘটনাকে। আত্মঘাতী বিমান হানার পরে ধুলোর চাদরে ঢেকে পড়া শহরের মাঝে দাঁড়িয়ে রয়েছে টুইন টাওয়ারের কঙ্কাল।

২০০১ সালের ১১ সেপ্টেম্বর। টুইন টাওয়ার মুহূর্তেই পরিণত হয় ধ্বংসস্তূপে। সেই ভয়াবহ জঙ্গি হামলার ২৩ বছর পূর্ণ হল বুধবার। প্রায় ৩ হাজার মানুষের মৃত্যু হয়েছিল। সেই ঘটনার পরপরই ধুলোয় ঢাকা ছবি তোলেন চিত্র সাংবাদিক বিল বিগার্ট (Bill Biggart)। ধুলোয় ঢাকা ধ্বংসস্তূপ, খেলনা বাড়ির মতো ভাঙা কিছু ইমারৎ। কার্ডবোর্ডের মতো গুঁড়িয়ে থাকা টুইন টাওয়ার।

বুধবার সেই ছবিই ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়। এই ছবি তোলার পরে বা আগেও খোঁজ পাওয়া যায়নি চিত্র সংবাদিক বিলের। পরের দিন ধ্বংসস্তূপের মধ্যে থেকে উদ্ধার হয় তাঁর মৃতদেহ। সেখানেই তাঁর তোলা এই শেষ ছবি আজও মনে করিয়ে দিচ্ছে সেদিনের ধ্বংসলীলা। ছবি দেখে নেটিজেনরা অনেকেই প্রশ্ন করেছেন, অবধারিত মৃত্যুর মুখে দাঁড়িয়েও কীভাবে একজন চিত্র সাংবাদিক এমন ভয়াবহ ছবি ধরে রাখতে পেরেছিলেন।

ভয়ঙ্কর এই ঘটনার ৫ বছর পর ২০০৬ সালে আবার ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের (World Trade Centre) নির্মাণকাজ শুরু হয়। এবং ২০১৪ সালে খুলে দেওয়া হয় জনসাধারণের জন্য।বর্তমানে ১১ সেপ্টেম্বরের হামলায় নিহতদের স্মরণে নির্মান করা হয়েছে স্মৃতিসৌধ। হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে রাস্তায় নামেন হাজার হাজার মানুষ।

Related articles

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানো হয়েছে? বাস্তব জানালেন শুভেন্দু

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানোর যে কথা বলা হচ্ছে, তা ঠিক নয়। এ ক্ষেত্রে পছন্দের ব্যক্তিদের রাখার কথা বলা...

মমতার উপহার ফেরাতে কালীঘাটে কাকলিপুত্র বৈদ্যনাথ! তারপর কী হল? 

দিন কয়েক আগেই সোশাল মিডিয়ায় ঘোষণা করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া সমস্ত উপহার ফিরিয়ে দেবেন। সেই কথামতোই উপহারের সামগ্রী...

জল জীবন মিশনে গতি, ‘শুধু পাইপ বসালেই হবে না’! জেলাশাসকদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

রাজ্যে কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়নে আরও গতি আনতে এ বার সরাসরি ময়দানে নামলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার নবান্নে কেন্দ্রীয়...

দাবি ৬৫-র, কিন্তু বিধানসভায় হাজির ৫৮! ‘ম্যাজিক নম্বর’ নিয়ে সংশয় ঋতব্রত শিবিরের

বিধানসভার বাইরে ৬৫ জন বিধায়কের সমর্থনের দাবি। আদালতে সংখ্যাগরিষ্ঠতার যুক্তি। স্পিকারের স্বীকৃতি পাওয়ার পর নিজেদের ‘আসল তৃণমূল’ বলেও...