Tuesday, June 23, 2026

বেপরোয়া বাসের চাকা পিষে দিল ২ বছরের শিশুকে!বনগাঁয় মর্মান্তিক দুর্ঘটনা

Date:

Share post:

উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) বনগাঁ এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনা। বাইকে করে দুবছরের শিশু কন্যাকে নিয়ে গাইঘাটা থেকে হাবড়ার দিকে যাচ্ছিলেন অশোকনগর বনবনিয়ার বাসিন্দা বাপ্পা দেবনাথ (Bappa Debnath)। মঙ্গলবার রাতে বনগাঁ-দক্ষিণেশ্বর রুটের ডিএন ৪৪ বাস রাস্তা আচমকাই বেপরোয়া ভাবে এসে বাইক আরোহীকে ধাক্কা মারে। উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানার ধর্মপুর দাস পাড়া এলাকার এই দুর্ঘটনায় পিষে যায় কোলের শিশু। গুরুতর আহত হন বাপ্পা, তাঁকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর অবস্থা আশঙ্কাজনক।

স্থানীয়রা জানান, যশোর রোড সংকীর্ণ, তার উপর এই রাস্তায় প্রত্যেক দিন বেপরোয়া ভাবে গাড়ি চালায় ডিএন ৪৪ রুটের বাস, নিজেদের মধ্যে রেষারেষি করে। যার কারণে দুর্ঘটনা লেগেই থাকে। ঘাতক বাসটিকে আটক করে কিছুক্ষণ পথ অবরোধ করা হয়। গাইঘাটা থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে বনগাঁ মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। ইতিমধ্যেই গাড়ির চালককে আটক করা হয়েছে বলে খবর।।


Related articles

FIFA World Cup: মেসির বিশ্ব রেকর্ড, অস্ট্রিয়াকে হারিয়ে নক আউটর টিকিট নিশ্চিত আর্জেন্টিনার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারাল আর্জেন্টিনা। জোড়া গোল করেন লিওনেল মেসি(Messi)। সেই...

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...