Monday, April 6, 2026

অনন্য নজিরের সামনে  যশস্বী জয়সওয়াল

Date:

Share post:

ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলেছে ভারত।অনেক ক্রিকেট বিশেষজ্ঞই বলেছিলেন, ভারতের মাটিতে বাজবল সম্ভব নয়।তারপরেও ইংল্যান্ড বোলারদের উপর তাণ্ডব চালান যশস্বী জয়সওয়াল। ভারতের প্রথম ব্যাটার হিসাবে ইংল্যান্ডের বিরুদ্ধে এক সিরিজে ৭০০-র উপর রান করেছিলেন। একটি ডাবল সেঞ্চুরিও ছিল।বাংলাদেশের বিরুদ্ধে আসন্ন দু-ম্যাচের টেস্ট সিরিজে অনন্য নজিরের সুযোগ রয়েছে যশস্বী জয়সওয়ালের সামনে।এক ক্যালেন্ডার বর্ষে টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি ছয় মারার নজির রয়েছে নিউজিল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার ব্রেন্ডন ম্যাকালামের।এখন তিনি ইংল্যান্ডের কোচের দায়িত্ব সামলেছেন।২০১৪ সালে টেস্ট ক্রিকেটে ৩৩টি ছয় মেরেছিলেন ম্যাকালাম।এই রেকর্ডই ছাপিয়ে যাওয়ার খুব সামনে ভারতের তরুণ ওপেনার যশস্বী জয়সওয়াল।

তথ্য বলছে,চলতি ক্রিকেট বর্ষে ইতিমধ্যেই টেস্টে ২৬টি ছয় মেরেছেন যশস্বী জয়সওয়াল। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন তিনি। ২০২২ সালে ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকসও ২৬টি ছয় মেরেছিলেন। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে টেস্টে এক বছরে সবচেয়ে বেশি ছয় মারার তালিকায় রয়েছেন বীরেন্দ্র সেওয়াগও। ২০০৮ সালে ২২টি ছয় মেরেছিলেন সেওয়াগ। এ বার তালিকায় সকলের শীর্ষে ওঠার সুযোগ যশস্বীর।প্রয়োজন মাত্র ৮টি ছয়।











Related articles

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...