Thursday, April 2, 2026

দীর্ঘ অপেক্ষায় মুখ্যমন্ত্রী, লাইভ স্ট্রিমিং-এর ‘বায়না’ ধরে নবান্ন সভাঘরের সামনে জুনিয়র ডাক্তাররা

Date:

Share post:

তিনবারের চিঠির পরে আর জি কর ইস্যুতে বৈঠক করতে নবান্নের সামনে গিয়েও অনমনীয় জুনিয়র ডাক্তাররা। ১৫জনের কথা বলেও তাঁদের ৩০ জন প্রতিনিধিকেই রাজ্য সরকার বৈঠকে থাকার অনুমতি দিয়েছে। কিন্তু লাইভ স্ট্রিমিংয়ের দাবি না মানায় এখনও বৈঠকে ঢোকেননি আন্দোলনকারীরা। এদিন ৫টায় বৈঠক হওয়ার কথা থাকায়, দেড় ঘণ্টা ধরে নবান্ন (Nabanna) সভাঘরে অপেক্ষা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় (Mamata Banerjee)। রয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী। কিন্তু জুনিয়র ডাক্তাররা জানিয়ে দিয়েছেন, লাইভ স্ট্রিমিং না হলে বৈঠকে যাবেন না তাঁরা।

মুখ্যসচিব মনোজ পন্থ (Manoj Panth), ডিজি রাজীব কুমার (Rajiv Kumar)-সহ সরকারের শীর্ষ আধিকারিকরা দফায় দফায় জুনিয়র চিকিৎসকদের বোঝানোর চেষ্টা করছেন। মুখ্যসচিব এবং রাজ্য পুলিশের ডিজি সাংবাদিকদের জানান, সরকার খোলা মনে আলোচনা চায়। তাই ১৫ জনের বদলে জুনিয়র ডাক্তারদের শর্ত মেনে ৩২ জনের প্রতিনিধি দলকে বৈঠকে যোগ দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) নিজে ঘণ্টা দেড়েক ধরে নবান্ন সভাঘরে অপেক্ষা করছেন। কিন্তু বৈঠকের লাইফ স্ট্রিমিং এর অনুমতি দেওয়া সম্ভব নয়। কারণ এই বিষয় আদালতের বিচারাধীন। তবে পুরো বৈঠক রেকর্ড করতে সম্মতি দেওয়া হয়েছে।










Related articles

অন্নদাত্রীর শেষযাত্রায় মৃতাকে জড়িয়ে রইল বানর, চোখ ভিজলো নেটপাড়ার

ভালবাসা কখনও অসহায় কখনও আবার বড়ই শক্তিশালী। আসলে শব্দটার অনুভব এতটাই আন্তরিক, যে তা খুব সহজে হৃদয় ছুঁয়ে...

IPL: ভোট মরশুমেও হাউসফুল ইডেন, নিরাপত্তার বাড়তি কঠোরতা

  ভোটের ভরা বাজারেও হাউসফুল ইডেন । চলতি মরশুমে প্রথমবার ঘরের মাঠে খেলতে নামলো কেকেআর। প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। বাংলা...

CEO দফতরের সামনে অবস্থান-কাণ্ডে ২ কাউন্সিলর-সহ একাধিকের বিরুদ্ধে অভিযোগ! কটাক্ষ তৃণমূলের

কলকাতার স্ট্র্যান্ড রোডে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের সামনে বিক্ষোভ ও ঘেরাওয়ের ঘটনায় এফআইআর দায়ের। হেয়ার স্ট্রিট থানায় দায়ের...

দলে পারফরম্যান্সই শেষ কথা: কাঁথির রুদ্ধদ্বার বৈঠকে স্পষ্ট বর্তা তৃণমূলের সেনাপতির

দলে থাকতে গেলে পারফরম্যান্সই শেষ কথা। ভাল পারফরম্যান্সে পুরস্কার, নয়ত তিরস্কার। বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরের কাঁথি সাংগঠনিক জেলার নেতাদের...