Saturday, April 4, 2026

শ্রাচী গ্রুপের কর্ণধার রাহুল টোডির হাত ধরে আইএসএল-এর নতুন জার্সি সামনে আনল মহামেডান

Date:

Share post:

আগামীকাল থেকে শুরু ২০২৪-২৫ আইএসএল। এবার আইএসএল-এ নতুন দল মহামেডান স্পোর্টিং ক্লাব। গত মরশুমে আইলিগ চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে আইএসএল-এর দরজা খুলে গিয়েছে সাদা-কালো ব্রিগেডের সামনে। ১৬ সেপ্টেম্বর ঘরের মাঠ কিশোরভারতী ক্রীড়াঙ্গনে খেলতে নামবে মহামেডান স্পোর্টিং ক্লাব। প্রতিপক্ষ নর্থইস্ট ইউনাইটেড। আর তার আগে এদিন নিজেদের আইএসএল-এর নতুন জার্সি সামনে আনল মহামেডান স্পোর্টিং ক্লাব। তার সঙ্গে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই মরশুমের ফুটবলারদের পরিচয় করাল মহামেডান।

এদিন শহরের এক পাঁচতারা হোটেলে আইএসএল-এর নতুন জার্সি সামনে আনে মহামেডান স্পোর্টিং। যেখানে উপস্থিত ছিলেন মহামেডান সভাপতি আমিরুদ্দিন ববি । ছিলেন অন্যান্য ক্লাব কর্মকর্তারা। উপস্থিত ছিলেন মহামেডানের অন্যতম ইনভেস্টর শ্রাচী গ্রুপের কর্ণধার রাহুল টোডি। এছাড়াও উপস্থিত ছিলেন সৃঞ্জয় বোস, আইএফএ সচিব অনির্বাণ দত্ত, সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায়, চেয়ারম্যান সুব্রত দত্ত। তবে এদিন এই অনুষ্ঠানে ব্যক্তিগত কারণে উপস্থিত থাকতে পারেননি বাঙ্কারহিলস কর্তা দীপককুমার সিং। উপস্থিত ছিলেন মহামেডানের ফুটবলাররা। ছিলেন কোচ আন্দ্রে চেরনিশভ।

প্রথমবার আইএসএল খেলছে মহামেডান। আবেগপ্রবণ হয়ে পড়েন মহামেডানের অন্যতম ইনভেস্টর শ্রাচী গ্রুপের কর্ণধার রাহুল টোডি। তিনি বলেন, “আমরা অনেক কষ্ট করে আই লিগ চ্যাম্পিয়ন হয়ে আইএসএলে উঠে এসেছি। দল একটা ছন্দে রয়েছে। এই ছন্দ ধরে রেখেই আইএসএলে নামছি।” অপরদিকে মহামেডান ক্লাব সভাপতি আমিরুদ্দিন ববি বলেন, “বাঙ্কার হিলকে সঙ্গে নিয়ে আমরা আইএসএলে উঠে এসেছি। এবার পাশে পেয়েছি শ্রাচীকেও। আশা করব দল আইএসএলে ভালো ফল করবে।”

এদিকে এদিন ছিল রাহুল টোডির জন্মদিন। শ্রাচী গ্রুপের কর্ণধার রাহুল টোডি জন্মদিন উপলক্ষে কেক কাটা হয় এই অনুষ্ঠান মঞ্চে।

আরও পড়ুন- ফের শিরোনামে পৃথ্বী, সোশ্যাল মিডিয়ায় প্রেমিকাকে বিশেষ বার্তা


 

Related articles

ভবানীপুরে গেরুয়া শিবিরের মিছিলে গোলমাল! ৪ পুলিশ আধিকারিককে সাসপেন্ড করল কমিশন

নির্বাচন কমিশন চলছে গেরুয়া শিবিরের আঙ্গুলিহেলনে। এই অভিযোগকেই কিছুটা মান্যতা দিয়েই শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari) রোড শো (Road...

গরমের সঙ্গে বাড়ছে আর্দ্রতা: পশ্চিমে দুর্যোগের পূর্বাভাস

মার্চের শেষ থেকেই ক্রমশ বাড়ছে বাংলার তাপমাত্রা। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আর্দ্রতা। তবে সেই গরমের কারণে রাজ্যের...

আমার থেকেও দ্রুত ব্যাট স্পিড: ১৫ বছরের বৈভবেই ভবিষ্যৎ দেখছেন যুবরাজ

বরাবর তিনি ঠোঁটকাটা হিসাবেই পরিচিত। একসময় নিজের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে মহেন্দ্র সিং ধোনি, কাউকে নিয়েই স্পষ্ট কথায়...

অশান্তি পাকাতে বিজেপির কী চক্রান্ত: মালদহে ফাঁস করে সতর্ক করলেন মমতা

কালিয়াচকের ঘটনায় বহিরাগত রাজনৈতিক দলের প্রভাবে বদনাম হয়েছে বাংলার। ন্যায্য ভোটারের দাবি থেকে যে অশান্তি তৈরি করা হয়েছে,...