Monday, June 22, 2026

বাম আমলের প্রাথমিক নিয়োগের প্যানেল দেখতে চাইল হাইকোর্ট, সময় বেঁধে দিলেন বিচারপতি

Date:

Share post:

শুক্রবার কলকাতা হাই কোর্টের তরফে দেখতে চাওয়া হল ২০০৯ সালের বাম আমলের প্রাথমিক স্কুলে নিয়োগ প্রক্রিয়ার প্যানেল। মালদহ জেলায় প্রাথমিক শিক্ষক নিয়োগে শূন্যপদের সংখ্যা কত ছিল, কোন পদ্ধতি অবলম্বনে এই নিয়োগ করা হয়েছে, তা খতিয়ে দেখতেই প্যানেল তলব করেছে রাজ্যের শীর্ষ আদালত। বিচারপতি অমৃতা সিংহ আগামী এক মাসের মধ্যে মালদহ জেলায় ওই নিয়োগের প্যানেল জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন পর্ষদকে।

২০০৯ সালে মালদহে প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সেই সময় রাজ্যে ক্ষমতায় ছিল বামেরা। যদিও সেই বিজ্ঞপ্তির ভিত্তিতে ওই পরীক্ষা নেওয়া হয় ২০১৪ সালে। সে সময় রাজ্যে হয়েছে পালাবদল, ক্ষমতায় এসেছে তৃণমূল। এরপর ২০২১ সালে সাত বছর পর ফল প্রকাশ হতেই গত বছর ওই নিয়োগ প্রক্রিয়া শেষ হয়।

ওই নিয়োগের ক্ষেত্রে সঠিক পদ্ধতি অবলম্বন করা হয়নি। প্যানেল প্রকাশের ক্ষেত্রেও রয়েছে স্বচ্ছতার অভাব, ফলে বহু যোগ্য প্রার্থী বঞ্চিত হয়েছেন বলে অভিযোগ চাকরিপ্রার্থীদের। আর তাই হাই কোর্টের তরফ থেকে কয়েক হাজার প্রার্থীর প্যানেল জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদকে। এই মামলার পরবর্তী শুনানি ২ নভেম্বর।

আরও পড়ুন- তিলোত্তমার পাশাপাশি সাবির-মতিদের বিচারের দাবি CMDA-এর

 

Related articles

লখনউয়ের কোচিং সেন্টারে আগুন, মৃত ১৫ 

ভয়ঙ্কর ঘটনা! এবার লখনউয়ের কোচিং সেন্টারে অগ্নিকাণ্ডের (Lucknow Fire) ঘটনায় মৃত ১৫। শেষ পাওয়া খবর অনুযায়ী, সেখানে এখনও...

মুখ্যমন্ত্রীর ‘ঝাড়াই-বাছাই’ বার্তা: কাদের চাকরিতে কোপ!

বাজেটে ভাতা বৃদ্ধি ঘোষণা করলেও সিভিক ভলান্টিয়ার (Civic), ভিলেজ পুলিশ এবং বিভিন্ন চুক্তিভিত্তিক কর্মীদের উদ্দেশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর...

ভেঙে যাবে সচিনের রেকর্ড! চলতি সপ্তাহেই ভারতীয় সিনিয়র দলে অভিষেক বৈভবের?

ঘরোয়া ক্রিকেট, আইপিএল, ভারতীয় এ দলের দুরন্ত পারফরম্যান্সের পর এবার সিনিয়র জাতীয় দলে অভিষেক হতে চলেছে বৈভব সূর্যবংশীর(Vaibhav...

মদের দোকানের লাইসেন্সে নতুন নিয়ম, বাজেটে কড়া বার্তা

রাজ্যে মদের দোকানের জায়গা ও লাইসেন্স (License) দেওয়া নিয়ে বড় পরিবর্তন ঘোষণা করল বিজেপি সরকার (BJP Government)। সোমবার...