Tuesday, June 23, 2026

‘বহুরূপী’র বিয়ের গানে মজলেন রহমান! সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা অস্কারজয়ী সঙ্গীত পরিচালকের

Date:

Share post:

পুজোয় মুক্তি পেতে চলেছে শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboprasad Mukherjee) ও নন্দিতা রায় (Nandita Roy) পরিচালিত নতুন বাংলা ছবি ‘বহুরূপী’ (Bohurupi) । সিনেমার শুটিং থেকে শুরু করে টিজারের প্রথম ঝলক প্রকাশ্যে আসা মাত্রই সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং। গানের ক্ষেত্রেও যে ব্যতিক্রম হবে না সেটা আগে থেকেই জানা ছিল। তাই অস্থির সময় উত্তাল শহরে ‘বহুরূপী’র শিমুল পলাশ গান রিলিজ হতেই একরাশ ভাললাগা ছুঁয়ে গেল ছোট বড় সকলকে। গান শুনে প্রেমে পড়লেন অস্কারজয়ী সংগীত পরিচালক এ আর রহমান (A R Rahman)। রীতিমতো টুইট করে টিম ‘বহুরূপী’কে শুভেচ্ছা জানালেন তিনি।


উইন্ডোজের ব্যানারে ‘রক্তবীজ’ পরিচালক জুটির এবারের পুজোর নিবেদন নয়ের দশকের এক দুর্ধর্ষ ব্যাংক ডাকাতির গল্প। ‘বহুরূপী’র চরিত্রে অভিনয় করেছেন পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় নিজেই আর এসআই সুমন্ত ঘোষাল হয়েছেন আবির চট্টোপাধ্যায়। ছবির গুরুত্বপূর্ণ দুই নারী চরিত্র কৌশানি মুখোপাধ্যায় এবং ঋতাভরী চক্রবর্তী। এই প্রথম শিবপ্রসাদ-কৌশানি প্রেমের রসায়ন ফুটিয়ে তুলছেন বড় পর্দায়। সেই দৃশ্যায়নের ঝলক মিলেছে গানের দৃশ্যে। পাশাপাশি ‘শিমুল পলাশ’ গানে বাংলার লোকগীতিকে একদম নিজস্ব ঘরানায় তুলে ধরার চেষ্টা হয়েছে। আর তাতেই মুগ্ধ রহমান। নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে বনি চক্রবর্তী এবং তাঁর টিমকে শুভেচ্ছা জানিয়েছেন সুরকার। ছবি মুক্তি আগামী ৮ অক্টোবর।


Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...