Friday, April 3, 2026

Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) আজ আইএসএল-এর অভিযান শুরু ইস্টবেঙ্গল এফসির। প্রথম ম্যাচে লাল-হলুদের সামনে বেঙ্গাকুরু এফসি । গত মরশুমের ব্যর্থতা ভুলে নতুন শুরুর দিকে লক্ষ্য ইস্টবেঙ্গলের। প্রথম ম্যাচে জয়ই লক্ষ্য কার্লোস কুয়াদ্রাতের।

২) আনোয়ার আলি ইস্যুতে স্থগিতাদেশ দিল দিল্লি হাইকোর্ট। এছাড়াও প্লেয়ার স্ট্যাটাস কমিটির তরফ থেকে আনোয়ার আলিকে দেওয়া নো অবজেকশন সার্টিফিকেট খারিজ করেছে দিল্লি হাইকোর্ট। ফলে আপাতত আনোয়ার ইস্টবেঙ্গলের খেলোয়াড় নন। এই রায়ের শনিবার ফের শুনানি।

৩) আইএসএল-এর প্রথম ম্যাচে ধাক্কা মোহনবাগান সুপার জায়ান্টের। এদিন এগিয়ে থেকেও মুম্বই সিটি এফসির সঙ্গে ২-২ গোলে ড্র সবুজ-মেরুন। প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থাকে জোসে মোলিনার দল। দ্বিতীয়ার্ধে গোল শোধ করে মুম্বই। যার ফলে নিশ্চিত তিন পয়েন্ট হাতছাড়া হল বাগান ব্রিগেডের।

৪) মাঠ হোক বা মাঠের নজির গড়া যেন অভ্যাসে দাঁড়িয়ে গিয়েছে। কয়েকদিন আগেই কেরিয়ারে ৯০০ গোল করে গড়েছেন নতুন রেকর্ড। আর এবার গড়লেন নতুন মাইলস্টোন। তবে মাঠে নন, মাঠের বাইরে। সোশাল মিডিয়ায় ১০০ কোটি ফলোয়ার গড়ে নতুন রেকর্ড গড়লেন সিআরসেভেন।

৫) ১৯ সেপ্টেম্বর থেকে শুরু ভারত-বাংলাদেশ টেস্ট সিরিজ। বাংলাদেশের বিরুদ্ধে দুটি টেস্ট ম্যাচের সিরিজ খেলবে গৌতম গম্ভীরের দল। আর সেই ম্যাচের জন্য প্রস্তুতি শুরু করে দিল টিম। প্রথম দিন নেটে ৪৫ মিনিট অনুশীলন করেছেন কোহলি।

আরও পড়ুন- আইএসএল-এর প্রথম ম্যাচে ধাক্কা মোহনবাগানের, এগিয়ে থেকেও মুম্বইয়ের সঙ্গে ড্র বাগানের

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...