Sunday, April 5, 2026

কর্মবিরতি প্রত্যাহার নিয়ে জুনিয়র চিকিৎসকদের মতবিরোধ, আইনজীবী বদলের সম্ভাবনা আন্দোলনকারীদের

Date:

Share post:

নবান্নে (Nabanna) মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে যোগ দেননি জুনিয়র চিকিৎসকরা(WBJDF)। একদিন বা দুদিন নয়, টানা তিনদিন অপেক্ষা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), তাও আন্দোলনকারীদের তরফে আলোচনা রাস্তায় হাঁটার কোনও সম্ভাবনাই দেখা যায়নি। নাগরিক সমাজের একাংশের পাশাপাশি শোনা যাচ্ছে ডাক্তারদের মধ্যে অনেকেই এই সিদ্ধান্তকে সমর্থন করেননি। যত সময় গড়াচ্ছে ততই কাজে ফেরা বা কর্মবিরতি চালিয়ে যাওয়া নিয়ে আন্দোলনরত চিকিৎসকদের মধ্যেই মতবিরোধ বাড়ছে। অনেকে আবার সুপ্রিম কোর্টের আইনজীবীর কার্যকারিতা নিয়েও প্রশ্ন তুলেছেন? আগামী মঙ্গলবার শীর্ষ আদালতে পরবর্তী শুনানির আগে কি উকিল বদল করবেন জুনিয়র ডাক্তাররা? এখন এই আলোচনায় ঘোরাফেরা করছে স্বাস্থ্যভবনের সামনের বিক্ষোভ মঞ্চে।

সূত্রের খবর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা বৈঠকে যোগ না দিয়ে অবস্থানে ফিরে আসার পর থেকেই আন্দোলনকারী ডাক্তারদের মধ্যে দ্বন্দ্ব চরমে। ২৬ টির মধ্যে অন্তত ১৮ টি মেডিক্যাল কলেজের প্রতিনিধিরা অবিলম্বে কাজে ফিরতে আগ্রহী বলে শোনা যাচ্ছে। যেভাবে আন্দোলনের নামে বিরোধী রাজনীতিকদের স্বার্থসিদ্ধির চেষ্টা চলছে তাতে সহমত হতে পারছেন না যদিও ডাক্তারদের একাংশ। তাঁদের প্রশ্ন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্টের নেতৃত্ব কেন সিপিএমের কুক্ষিগত করা হচ্ছে? সুপ্রিম কোর্টে (Supreme Court) জুনিয়র ডাক্তারদের হয়ে কেস লড়ছেন বাম নেতা তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। কিন্তু শেষ দুই শুনানিতে তাঁর ভূমিকায় অসন্তুষ্ট চিকিৎসকরা। সূত্র বলছে আগামী মঙ্গলবার নতুন আইনজীবী দাঁড় করানোর ভাবনাচিন্তাও চলছে ডাক্তারদের মধ্যে। ১৭ তারিখ প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের সামনেই কাজে ফেরার বিষয়ে সম্মতি দিতে চান আন্দোলনরত চিকিৎসকদের একাংশ।


Related articles

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...

IPL: বরুণ-নারিনেই আস্থা, গ্রিনের বোলিংয়ের জন্য কেকেআর তাকিয়ে ডনের দেশের দিকেই

আইপিএলের(IPL) প্রথম দু ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছে কেকেআরকে (KKR)। পেস বোলিংয়ে বৈচিত্র নেই, স্পিন অ্যাটাক নিস্ক্রিয়, রাহানের...

অভিযোগ লীনা-শৈবালের বিরুদ্ধে: তালসারি থানা থেকে বিচারের আশায় প্রিয়াঙ্কা

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর অস্বাভাবিক মৃত্যুর এক সপ্তাহ পর এবার সরাসরি প্রযোজনা সংস্থার কর্ণধার লীনা গঙ্গোপাধ্যায়-সহ (Leena Ganguly)...

IPL: বাদশার আগমনের দিনেই ভিলেন বৃষ্টি! কেকেআর-পাঞ্জাব ম্যাচ নিয়ে বাড়ছে আশঙ্কা

আইপিএলে (IPL)ঘরের মাঠে প্রথম জয়ের সন্ধানে ইডেনে সোমবার সন্ধ্যায় পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামছে কেকেআর(KKR)। নাইট ভক্তদের জন্য বাড়তি...