Friday, April 3, 2026

আইএসএল-এর প্রথম ম্যাচেই ধাক্কা ইস্টবেঙ্গলের, বিএফসির কাছে হারল ১-০ গোলে

Date:

Share post:

আইএসএল-এর প্রথম ম্যাচেই ধাক্কা খেল ইস্টবেঙ্গল এফসি। এদিন অ্যাওয়ে ম্যাচে বেঙ্গালুরু এফসির কাছে ১-০ গোলে হারে কার্লোস কুয়াদ্রাতের দল। যার ফলে প্রথম ম্যাচেই শূন্যহাতে ফিরছে লাল-হলুদ।

ম্যাচে এদিন প্রথম একাদশে রাখা হয়নি অধিনায়ক ক্লেটন সিলভাকে। তাকে বাদ দিয়েই দল সাজান কুয়াদ্রাত। দিমিত্রিয়স দিয়ামানতাকোসকে রেখে দল সাজান লাল-হলুদ কোচ। ম্যাচে এদিন প্রথম থেকেই চলে আক্রমণ প্রতি আক্রমণের লড়াই। যার ফলে ম্যাচের ১২ মিনিটে সুযোগ চলে আসে ইস্টবেঙ্গলের সামনে। দুরন্ত শট নেন জিকসন সিং। দূরপাল্লার শট নেন তিনি। তবে তা সেভ করেন বেঙ্গালুরু এফসির গোলরক্ষক গুরপ্রীত সিং সান্ধু। এরপর পালটা আক্রমণ চালায় বিএফসি। যার ফলে ম্যাচের ২৫ মিনিটে ১-০ গোলে এগিয়ে যায় সুনীল ছেত্রীর দল। গোল করে বেঙ্গালুরু এফসিকে এগিয়ে দিলেন ভিনিথ। মেন্ডেজের সাজিয়ে দেওয়া বল থেকে জোরালো শটে গোল করেন ভিনিথ। এরপর আক্রমণে গেলেও প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে থাকে কুয়াদ্রাতের দল।

ম্যাচের দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝাঁঝ বাড়ায় লাল-হলুদ। ম্যাচের ৫১ মিনিটে সুযোগ চলে আসে লাল-হলুদের সামনে। একটুর জন্য লক্ষ্যভ্রষ্ট হয় তাঁর শট। এরপরই দলে পরিবর্তন আনেন কুয়াদ্রাত । দিমিত্রিয়সকে তুলে মাঠে নামান মাদিহ তালালকে। এরপর নামানো হয় ক্লেইটন সিলভা, বিষ্ণুকে। আক্রমণে ঝাঁঝ বাড়ায় ইস্টবেঙ্গল। তবে এরই মধ্যে লাল কার্ড দেখেন নুঙ্গা। জোড়া হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন তিনি। এরপর ১০ জনের ইস্টবেঙ্গল আক্রমণে গেলেও গোলের দরজা খুলতে ব্যর্থ হন ক্লেটন সিলভারা।

আরও পড়ুন- বর্ডার গাভাস্কর ট্রফিতে কে এগিয়ে ভারত না অস্ট্রেলিয়া ? মুখ খুললেন শামি


Related articles

আজ পুরুলিয়া-বিষ্ণুপুর- খানাকুলে নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার মাটি সম্প্রীতির কথা বলে। বিভেদকামী শক্তির এখানে কোনও জায়গা নেই। রাজ্যের বিধানসভার নির্বাচনের প্রচারে বিভিন্ন জনসভা থেকে...

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...