Wednesday, June 24, 2026

ভাঙতে থাকা নিরাপত্তা দেখুন: মোদির পরিবারতন্ত্রের খোঁচাকে পাল্টা ওমরের

Date:

Share post:

জম্মু ও কাশ্মীরের নির্বাচনের আগে শনিবার প্রথম নির্বাচনী প্রচারে ডোডায় গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নির্বাচন শুরুর মাত্র চারদিন আগে মোদি বিরোধীদের আক্রমণের মধ্যে দিয়ে কাশ্মীরের ভোটের হাওয়া গরম করতে চাইলেও কার্যত জঙ্গি হামলায় কাশ্মীর শুক্রবার থেকেই উত্তপ্ত। আর প্রধানমন্ত্রীকে তাই নিয়েই পাল্টা দিতে ছাড়লেন না ন্যাশানাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লা।

কাশ্মীরের ডোডায় নির্বাচনী প্রচারে ন্যাশানাল কনফারেন্স, পিডিপি ও কংগ্রেসকে আক্রমণ করেন মোদি। ফারুক আবদুল্লার ন্যাশানাল কনফারেন্স, মেহবুবা মুফতির পিপলস ডেমোক্রাটিক পার্টি ও কংগ্রেসের বিরুদ্ধে একটা সাধারণ আপত্তির কারণ তুলে ধরে মোদি দাবি করেন এই তিনটি দল কাশ্মীরের উন্নয়নে বাধা। এই তিনদল কাশ্মীরে শুধু পরিবারতন্ত্র চালিয়েছে।

তবে প্রধানমন্ত্রীর পরিবারতন্ত্রের কার্ডকে কার্যত তুলে মাঠের বাইরে ফেললেন ন্যাশানাল কনফারেন্স সহ সভাপতি ওমর আবদুল্লা। শুক্রবার থেকেই ডোডা জেলায় জঙ্গিদের সঙ্গে গুলি বিনিময় শুরু হয়েছে ভারতীয় সেনার। কিস্তওয়ারে মারা গিয়েছে দুই সেনা জওয়ান। প্রধানমন্ত্রীর সফরের সময়ই এই নাশকতার ঘটনা তুলে ধরে নরেন্দ্র মোদিকে প্রশ্ন করেন ওমর আবদুল্লা। কেন কাশ্মীরের নিরাপত্তা ব্যবস্থা ক্রমশ নিম্নগামী হচ্ছে, সেই প্রশ্নের জবাব তলব করেন ওমর। তাঁর স্পষ্ট বার্তা, পরিবারবাদের আলোচনা থেকে সরে এসে নিরাপত্তা নিয়ে উত্তর দিন প্রধানমন্ত্রী।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...