Wednesday, June 24, 2026

চাঞ্চল্যকর তথ্য CBI-র হাতে, অভিশপ্ত রাতে তিলোত্তমাকে সেমিনার রুমে টেনে নিয়ে যাওয়া হয়!

Date:

Share post:

এক মাস একদিন। আর জি করের তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের হাতে নেওয়ার পরেও এতটুকুও অগ্রগতি দেখা যাচ্ছে না CBI-এর তদন্তে। এই পরিস্থিতিতে নতুন তথ্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে। ৮ অগাস্ট রাতে নির্যাতিতা এক ব্যক্তি হাত ধরে টেনে নিয়ে যাচ্ছিলেন। সেই ভিডিও না কি মিলেছে এক নার্সের মোবাইলে। সেই ব্যক্তি সন্দীপ ঘোষ (Sandip Ghosh) ঘনিষ্ঠ বলেও অভিযোগ।অভিশপ্ত রাতে কী ঘটেছিল আর জি কর হাসপাতালের (R G Kar Medical And College Hospital) সেই সেমিনার রুমে। সেটা জানতে বারবার অকুতস্থলে যাচ্ছেন সিবিআই-এর তদন্তকারী আধিকারিকরা। সূত্রের খবর, এরই মধ্যে মারাত্মক ভিডিও হাতে এসেছে CBI-এর হাতে। আর সেটি দেখার পরে না কি সন্দেহ বাড়ছে ধৃত প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে।কী তথ্য পেয়েছে সিবিআই
ঘটনার রাতে কর্তব্যরত এক নার্সের মোবাইলে তোলা একটি ভিডিও এসেছে সিবিআই-এর হাতে। সেখানে দেখা গিয়েছে, নির্যাতিতাকে হাত ধরে টেনে সেমিনার রুমে নিয়ে যাচ্ছেন এক ব্যক্তি। অভিযোগ, তিনি প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ। সাধারণত ওই বিল্ডিংয়ে তিনি  আসতেন না। শুধু নির্যাতিতাকে নিয়ে যাওয়াই নয়, সন্দীপের ঘরও খুলেছিলেন ওই ব্যক্তি। তাহলে তিনি কি CCTV ফুটেজ বিকৃত করেছেন- প্রশ্ন তদন্তকারীদের। সিবিআই সূত্রে জানা গিয়েছে, তিনি সিসিটিভি ফুটেজের বিভিন্ন অংশের ফুটেজ বিকৃত করতে পারেন বলে সন্দেহ।

এই ভিডিও হাতে আসার পরেই প্রশ্ন উঠছে সন্দীপের নির্দেশেই কি তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুন করা হয়? এক নতুন তথ্যের ভিত্তিতে এবার তদন্ত শুরু করেছে তথ্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।










Related articles

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...