Monday, April 6, 2026

ময়ূরেশ্বরে মধ্যযুগীয় বর্বরতা, ‘ডাইনি’ অপবাদে পিটিয়ে মারা হলো দুই মহিলাকে!

Date:

Share post:

আদিবাসী মহিলাকে ‘ডাইনি’ অপবাদ দিয়ে পিটিয়ে খুনের অভিযোগ বীরভূমের ময়ূরেশ্বরে(Mayureswar, Birbhum)। ৩দিন নিখোঁজ থাকার পর খালের জলে ভেসে উঠলো মৃতদেহ। অভিযোগ হরিশরা গ্রামের দুই আদিবাসী মহিলাকে ‘ডাইনি’ অপবাদ দিয়ে বাড়ি থেকে টেনে নিয়ে গিয়ে বেধড়ক মারধর এবং অস্ত্র দিয়ে কোপানো হয়। যার জেরে তাঁদের মৃত্যু হয়।

শুক্রবার গভীর রাতে স্থানীয়রা সেচের খালের জলে দেহ ভেসে থাকতে দেখতে পান। আতঙ্ক ছড়িয়েছে গ্রামে। অত্যন্ত বর্বরোচিত এই ঘটনায় গ্রামের মোড়ল-সহ ৬ জনকে আটক করেছে ময়ূরেশ্বর থানার পুলিশ। এলাকায় পুলিশ মোতায়েন করে রাখা হয়েছে। কোন আক্রোশের জেরে এইভাবে পিটিয়ে মেরে ফেলা হলো ওই দুই আদিবাসী মহিলাকে, তা খতিয়ে দেখা হচ্ছে।


Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...