Friday, April 3, 2026

ফের দ্বিতীয় নীরজ চোপড়া, অল্পের জন্য হাতছাড়া শীর্ষস্থান

Date:

Share post:

ফের দ্বিতীয় নীরজ চোপড়া। প্যারিস অলিম্পিক্সের পর ডায়মন্ড লিগেও দ্বিতীয় টোকিও অলিম্পিক্সে সোনার পদকজয়ী। ডায়মন্ড লিগে নীরজ জ্যাভলিন থ্রো করেন ৮৭.৮৬ মিটার। এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন গ্রেনাডার অ্যান্ডারসন পিটার্স। তিনি থ্রো করেন ৮৭.৮৭ মিটার।

ডায়মন্ড লিগে প্যারিস অলিম্পিক্সে ব্রোঞ্জজয়ী পিটার্স প্রথম থ্রোতেই সবার আগে চলে আসেন। নীরজের সেখানে প্রথম থ্রো ছিল ৮৬.৮২ মিটার। তৃতীয় থ্রোতে নীরজ ৮৭.৮৬ মিটার দূরত্বে ছোড়েন। এদিকে ডায়মন্ড লিগে তৃতীয় হন জার্মানির জুলিয়ান ওয়েবার। তাঁর থ্রো ৮৫.৯৭ মিটার। নীরজ ২০২২ সালে ডায়মন্ড লিগ চ্যাম্পিয়ন হয়েছিলেন। গত মরশুমেও তিনি দ্বিতীয় স্থানে শেষ করেন। ২০২২ সালে শেষবার ডায়মন্ড লিগ জিতেছিলেন নীরজ। এবারও রুপোতে সন্তুষ্ট থাকতে হল নীরজকে। তবে টানা তিনতে ডায়মন্ড লিগ ফাইনালে প্রথম দুইয়ে শেষ করা বড় ব্যাপার। বিশেষ করে এবার চোট নিয়ে খেলতে এসেছিলেন নীরজ। কুঁচকির চোট বেশ কয়েকদিন ধরে ভোগাচ্ছে অলিম্পিক্সে পদক জয়ীকে। চিকিৎসকরাও অস্ত্রোপচার করানোর পরামর্শ দেন। মনে করা হচ্ছে এবার হয়ত অস্ত্রোপচার করাবেন নীরজ।

আরও পড়ুন- Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস


Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...