Saturday, April 4, 2026

পানশালায় গোলমালের অভিযোগ! হাওড়ায় গ্রেফতার সিভিক ভলেন্টিয়ার সহ ৩ পুলিশ-কর্মী

Date:

Share post:

পানশালায় ‘মদ্যপ’ অবস্থায় গন্ডগোলের অভিযোগ এবার খোদ পুলিশের বিরুদ্ধেই। হাওড়ার সাঁকরাইলের ধুলাগোড় জালান কমপ্লেক্স এলাকায় জাতীয় সড়ক সংলগ্ন একটি পানশালায় ওই ঘটনা ঘটে। খবর পেয়ে সাঁকরাইল থানার পুলিশ গিয়ে অভিযুক্ত তিন পুলিশ-কর্মীকে গ্রেফতার করে। পুলিশ জানায়, ধৃতের হলেন পাঞ্জাব মন্ডল, বিজয় পাল, অরিন্দম কোনার। তিন জনেই ডোমজুড় থানায় কর্মরত ছিলেন।

পাঞ্জাব কনস্টেবল, বিজয় অস্থায়ী ট্রাফিক হোমগার্ড ও অরবিন্দ সিভিক ভলেন্টিয়ার পদে নিযুক্ত। অভিযোগ, মদ খেয়ে টাকা দেওয়া নিয়ে গন্ডগোল। পুলিশ জানিয়েছে, তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মদ খেয়ে পানশালায় ঝামেলা ও ভাঙচুরের চেষ্টা করার অভিযোগ রয়েছে। রবিবার রাতে একটি পানশালায় এরা গিয়েছিলেন। ঝামেলার খবর পেয়ে সাঁকরাইল থানার পুলিশ ঘটনাস্থলে আসে। তিনজকে গ্রেফতার করে নিয়ে যায়। পানশালার সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ধৃত তিনজনকেই সাসপেন্ডও করা হয়েছে।

আরও পড়ুন- উদ্বোধনের আগেই নাম বদল! বন্দে মেট্রো বদলে হল দাঁত ভাঙা নাম

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...