Tuesday, June 23, 2026

মাঝ সমুদ্রে বিপর্যয়, নিখোঁজ ডায়মন্ড হারবারের ৪৯ মৎস্যজীবীর-সহ তিনটি ট্রলার! হেলিকপ্টার নিয়ে তল্লাশি

Date:

Share post:

দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে ট্রলার নিয়ে মাছ ধরতে গিয়ে বিপদে মধ্যে ডায়মন্ড হারবারের ৪৯ জন মৎস্যজীবী (Fisherman)। সোমবার দুপুর পর্যন্তও খোঁজ মেলেনি তাঁদের। রবিবার রাতভোর নৌকো এবং ট্রলার (Trawler) নিয়ে তল্লাশি চলে। অবশেষে সোমবার আকাশপথে হেলিকপ্টার নিয়েও চালানো হচ্ছে তল্লাশি। এদিকে দীর্ঘ সময় অতিক্রান্ত হওয়ার পরও তিনটি ট্রলারের কোন খোঁজ না মেলায় উদ্বেগ বাড়ছে নিখোঁজদের পরিবারেরও।গত মঙ্গলবার সুলতানপুর মৎস্য বন্দর থেকে মাছ ধরতে গভীর সমুদ্র গিয়েছিল মৎস্যজীবীদের একটি দল। তবে রবিবার দুর্যোগের মাঝে পড়ে বাকি সকলে ফিরে এলেও হদিশ মেলেনি তিনটি ট্রলারের ৪৯ জন মৎস্যজীবীর। এই মুহূর্তে সেই ৩টি ট্রলারের হদিশ এখনও পর্যন্ত জানে না প্রশাসন। বজ্রপাতের কারণে তাঁদের ওয়ারলেস বিকল হয়ে পড়েছে বলে যোগাযোগও সম্ভব হচ্ছে না বলে প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে। যদিও ইতিমধ্যে বিষয়টি উপকূলরক্ষী বাহিনীকে জানানো হয়। নিখোঁজ ট্রলারগুলির লোকেশন জানার চেষ্টা চালাচ্ছে প্রশাসন।অন্যদিকে মৎস্যজীবীদের তরফ থেকে জানা গেছে, মাঝ সমুদ্রথেকে ফেরার পথে ‘মা রিয়া’, ‘শ্রী হরি’ নামের দু’টি ট্রলার (Trawler)-সহ তিনটি ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে যায়। বাকি মৎস্যজীবীরা ওই ট্রলারগুলিকে ফিরিয়ে আনার চেষ্টা করলেও তাঁদের পক্ষে সম্ভব হয়নি।










Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...