Tuesday, March 24, 2026

মহারাষ্ট্রে ঘুমন্ত অবস্থায় নৃশংসভাবে খুন মালদহের এক পরিযায়ী শ্রমিক

Date:

Share post:

ফের ভিনরাজ্যে  নৃশংসভাবে খুন মালদহের এক পরিযায়ী শ্রমিক। মহারাষ্ট্রের মুম্বইয়ের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, কালিয়ান এলাকায় সহকর্মীদের হাতে খুন হয়েছেন মালদহের কালিয়াচকের শ্রমিক আবদুর রহমান। জানা গিয়েছে, রবিবার ভোরে কালিয়নের একটি আবাসনের ঘরে দুই সহকর্মীর সঙ্গে তিনি ঘুমোচ্ছিলেন। ঘুমন্ত অবস্থাতেই এক সহকর্মী আবদুরের মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে নৃশংসভাবে খুন করে । মুম্বই পুলিশ ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে।
এই খবর পাওয়ার পর শোকের ছায়া নেমে আসে পরিবার-সহ পড়শিদের মধ্যে। রহমানের পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রায় তিন মাস আগে মুম্বইয়ের কালিয়ানে রাজমিস্ত্রির কাজে গিয়েছিলেন তিনি। সকালে তার বাড়িতে ফোন করা হয়। বলা হয়, শেখ সালিম নামে একজন লোহার হাতুড়ি দিয়ে তার মাথায় আঘাত করে খুন করেছে। সেই সময় রহমান ঘুমিয়ে ছিলেন। নিহত পরিযায়ী শ্রমিকের পরিবারে রয়েছেন স্ত্রী হাজেরা বিবি এবং একমাত্র মেয়ে সপ্তম শ্রেণির ছাত্রী রাইহানা খাতুন।

রহমানের প্রতিবেশীরা জানিয়েছেন, মুম্বইয়ের কালিয়ানে তিন বন্ধু – আবদুর রহমান, সালিম ও তাওরাত এক ঘরেই থাকতেন। রবিবার সকালে ফোনে জানা যায়, ঘুমন্ত রহমানকে সালিম নামে একজন ভোর চারটে নাগাদ মাথায় হাতুড়ি দিয়ে কয়েকবার আঘাত করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।











Related articles

ঝুলি থেকে বেড়াল বেরিয়ে পড়েছে! নির্বাচন কমিশনের নোটিশে বিজেপির প্রতীক: তোপ দাগলেন মমতা

Now the cat out of the bag। নির্বাচন কমিশনের (Election Commission) নোটিশে (Notice) বিজেপির প্রতীক! উত্তরবঙ্গে রওনা হওয়ার...

হাওড়া মেট্রো স্টেশনে চরম যাত্রী ভোগান্তি, ঘোষণা ছাড়াই বন্ধ গেট! 

মঙ্গলবার দুপুরে হাওড়া মেট্রো স্টেশনে (Howrah Metro Station) চরম দুর্ভোগের শিকার যাত্রীরা। কোনও ঘোষণা ছাড়াই প্রায় ২০ থেকে...

ধর্ম পরিবর্তন করলে বাতিল এসসি সংরক্ষণ! গুরুত্বপূর্ণ রায় শীর্ষ আদালতের

স্ব-ইচ্ছায় ধর্ম পরিবর্তনের পর তপশিলি জাতির (SC Reservation) সংরক্ষণ বা মর্যাদা বজায় রাখা যাবে না—এমনই গুরুত্বপূর্ণ রায় দিল...

প্রধানমন্ত্রী ও দিল্লির মুখ্যমন্ত্রী সহ একাধিক রাজনৈতিক ব্যক্তিত্বকে প্রাণনাশের হুমকি!

ভোটের আবহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi) ও দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাকে(Rekha Gupta) প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে ইমেল...